ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ওমানের অবৈধ প্রবাসীদের জন্য জরুরি বার্তা
ওমানে অবস্থানরত অবৈধ প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমার সময়কাল চলছে, যা শুরু হয়েছে ২৭ এপ্রিল এবং চলবে আগামী ৩১ জুলাই পর্যন্ত। এই সময়ে যারা দেশে ফেরত যেতে চান, শুধুমাত্র তারাই অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন। মাস্কাটস্থ বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা ওমানে বৈধভাবে থাকতে চান বা ভিসা নবায়ন করে নতুন নিয়োগকর্তার অধীনে কাজ করতে চান, তাদের জন্য এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া প্রযোজ্য নয়।
ফ্যামিলি কিংবা ভিজিট ভিসায় আসা প্রবাসী অথবা যাদের ভিসা নিয়োগকর্তা ব্লক বা ক্যান্সেল করেছেন, তারা এই সাধারণ ক্ষমার সুবিধা সরাসরি নিতে পারবেন না। তবে ব্লকড থাকা কর্মীদের জন্য দুটি বিকল্প পথ রয়েছে—একটি হলো জরিমানা ছাড়া দেশে ফিরে যাওয়া এবং অন্যটি হলো সনাদ অফিসে আবেদন করে লেবার কোর্টের মাধ্যমে ব্লক তুলে পুনরায় বৈধ হওয়া।
এই গ্রেস পিরিয়ড ঘিরে দালাল চক্র সক্রিয় হয়ে উঠেছে, যা নিয়ে দূতাবাস গভীর উদ্বেগ প্রকাশ করেছে। কর্মীদেরকে দালালদের কথায় প্ররোচিত না হতে এবং কোনো ধরনের আর্থিক লেনদেনে জড়িত না হওয়ার আহ্বান জানানো হয়েছে। কারণ একটি ভুল সিদ্ধান্ত প্রবাসীদের জন্য মারাত্মক বিপদ ডেকে আনতে পারে।
সাধারণ ক্ষমার আওতায় থাকা এই সময়ে রয়্যাল ওমান পুলিশ এবং শ্রম মন্ত্রণালয়ের অধীনে সব ধরনের জরিমানা মওকুফ করা হবে। একই সঙ্গে অবৈধ প্রবাসীরা ইচ্ছা করলে নতুন নিয়োগকর্তার অধীনে বৈধ হতে পারবেন কিংবা দেশে ফেরার সুযোগ পাবেন—তাও জরিমানা ছাড়াই। তাই সঠিক তথ্য জেনে সচেতনভাবে পদক্ষেপ নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)