ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
মক্কায় হজ মৌসুমের আগেই সতর্ক অবস্থান সৌদির
মধ্যপ্রাচ্যের অন্তত ৯টি আরব দেশে একযোগে শুরু হয়েছে তীব্র ধুলিঝড়, যার প্রভাবে সৌদি আরবের পবিত্র শহর মক্কায় দেখা দিয়েছে বজ্রঝড়, শিলাবৃষ্টি এবং আকস্মিক বন্যার আশঙ্কা। ২০২৫ সালের হজ মৌসুম শুরু হতে আর মাত্র চার সপ্তাহ বাকি থাকতেই এই বৈরী আবহাওয়া হজ পালনকারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।
বৃহস্পতিবার (৩ মে) সৌদি আরবের আবহাওয়া অধিদপ্তর মক্কাসহ পশ্চিমাঞ্চলজুড়ে কমলা সতর্কতা জারি করে জানিয়েছে, আগামীদিনগুলোতে প্রবল বজ্রঝড়, ভারী বৃষ্টিপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় মক্কা, তায়েফ, জেদ্দা এবং মিনার বিভিন্ন অঞ্চলে ৭০ কিমি/ঘণ্টা গতির দমকা হাওয়ার সঙ্গে বিচ্ছিন্ন বজ্রঝড় ও শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে।
এসব এলাকায় সড়কে পানি জমে গিয়ে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। ফলে স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে।
এদিকে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় তাদের প্রস্তুতি রয়েছে। মসজিদুল হারামের স্বয়ংক্রিয় ছাদ ও পানি নিষ্কাশন ব্যবস্থা ইতোমধ্যেই চালু করা হয়েছে। পাশাপাশি মসজিদের বাইরের অংশে স্বেচ্ছাসেবকদের সংখ্যা বাড়ানো হয়েছে, যাতে হজযাত্রীদের দ্রুত সহায়তা দেওয়া যায়।
উল্লেখ্য, ২০২5 সালের হজ মৌসুমে বিশ্বজুড়ে লাখ লাখ মুসল্লি সৌদি আরবে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সমবেত হবেন। এ অবস্থায় বৈরী আবহাওয়া হজ কার্যক্রমে কী ধরনের প্রভাব ফেলতে পারে, তা নিয়ে দেশটির প্রশাসন ও আন্তর্জাতিক হজ এজেন্সিগুলো নিবিড় নজরদারিতে রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)