ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
সৌদিতে ভিসা নিয়ে নতুন জটিলতা
হজ ও ওমরাহ পালনকারী মুসলমানদের ভিসা আবেদন, হোটেল বুকিং, পরিবহন, গাইড, অনুমতি এবং অন্যান্য সেবার জন্য সৌদি আরব সরকারের তৈরি করা ডিজিটাল প্ল্যাটফর্ম ও অ্যাপ সিস্টেমে জটিলতা দেখা দিয়েছে। এর ফলে ভিসাপ্রাপ্তিতে ভোগান্তির শিকার হচ্ছেন হজে যেতে ইচ্ছুক ব্যক্তিরা।
বুধবার (৩০ এপ্রিল), বাংলাদেশ হজ অফিস বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের কাছে একটি চিঠির মাধ্যমে এই উদ্বেগের কথা জানিয়েছে।
ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, সৌদি সরকারের হজ ও ওমরাহ মন্ত্রণালয় পরিচালিত মাসার নুসুক প্ল্যাটফর্মে বিভিন্ন কারিগরি সমস্যার কারণে হজযাত্রীদের ভিসা পেতে বিলম্ব হচ্ছে। ভিসা প্রক্রিয়াকরণের পরেও ৮ থেকে ১০ দিন পর্যন্ত তা ‘আন্ডার প্রসেসিং’ অবস্থায় থাকছে। ফলস্বরূপ, সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার অধীনে ৪০০টিরও বেশি ভিসা বিভিন্ন পর্যায়ে আটকে রয়েছে।
চিঠিতে আরও বলা হয়েছে, এই হজযাত্রীদের ফ্লাইট আগামী দুই-তিন দিনের মধ্যেই নির্ধারিত রয়েছে। সময়মতো ভিসা না পেলে তাদের পক্ষে ওই ফ্লাইটগুলোতে যাওয়া সম্ভব হবে না। এর ফলে মদিনায় হোটেল বুকিং পাওয়া এবং অন্যান্য আনুষঙ্গিক ব্যবস্থা যেমন টিকিট বাতিল হয়ে যাওয়া, নতুন করে টিকিট কেনা এবং সেই অনুযায়ী মদিনায় হোটেল ভাড়া করে মদিনা জিয়ারার ব্যবস্থা করা—ইত্যাদি নানা ধরনের জটিলতা সৃষ্টি হবে।
জরুরি গুরুত্বের সাথে চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, এই বিষয়ে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সাথে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে, তবে সমাধানের গতি অত্যন্ত ধীর। এই পরিস্থিতিতে হজযাত্রী এবং এজেন্সি মালিকরা গভীর উদ্বেগের মধ্যে রয়েছেন। সামগ্রিক বিবেচনায়, এই সমস্যার জরুরি সমাধান অপরিহার্য।
অতএব, চিঠিতে বিনীত অনুরোধ জানানো হয়েছে যেন জরুরি ভিত্তিতে বিষয়টি সৌদি সরকারের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করে দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)