ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
সৌদিতে প্রবাসীরা রয়েছে হুরুব আতঙ্কে
সৌদি আরবে বাংলাদেশিদের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে ‘হুরুব’। সাধারণত যারা কফিল থেকে বিচ্ছিন্ন হয়ে পলাতক কর্মীর তালিকায় অন্তর্ভুক্ত হন তারাই ‘হুরুব’ হিসেবে বিবেচিত হন। দালালদের প্রতারণার কারণে ইদানীং নিয়োগকর্তারা বেশি সংখ্যায় প্রবাসীদের হুরুব বলে চিহ্নিত করছেন। এতে বের হলেই দেশটির আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়ে দেশে ফিরতে হচ্ছে বাংলাদেশিদের।
গত ২৮ এপ্রিল সৌদি আরব থেকে আউটপাস নিয়ে দেশে ফিরেছেন শতাধিক প্রবাসী। যাদের মধ্যে অনেকেরই এই হুরুব সমস্যা ছিল। খোঁজ জানা গেছে, সৌদি যেতে একজন প্রবাসী বাংলাদেশির গড়ে সাড়ে ৫ থেকে ৬ লাখ টাকা খরচ করতে হয়। এত টাকা দিয়েও দালালদের প্রতারণার কারণে প্রবাসীরা দেশটিতে গিয়েও অভিবাসন খরচ তুলতে পারেন না। ফলে বাধ্য হয়ে কর্মক্ষেত্র পরিবর্তন করার চেষ্টা করেন। এতেই ঘটে বিপত্তি।
সৌদি আইন অনুযায়ী, কোনো কর্মী ছুটি না নিয়ে কোথাও চলে গেলে নিয়োগকর্তা তাকে হুরুব বলে রিপোর্ট করেন। নিয়োগকর্তা এ রিপোর্ট ইমিগ্রেশন অফিসে গিয়ে করতে পারেন, আবার অনলাইনেও হুরুব ঘোষণা করতে পারেন। হুরুব ঘোষণা করার ২০ দিনের মধ্যে যদি ওই কর্মী কাজে ফিরে আসেন, তাহলে নিয়োগকর্তা হুরুব উঠিয়ে নিতে পারেন। আর ২০ দিনের মধ্যে না ফিরলে ওই কর্মী সৌদি আরবে অবৈধ হিসেবে বিবেচিত হন এবং জোরপূর্বক দেশে ফিরতে বাধ্য হন।
সম্প্রতি সৌদি আরব থেকে ফেরত আসা কর্মীদের অনেকেই বলছেন, বৈধ ইকামা থাকা সত্ত্বেও তাদের জোরপূর্বক ফেরত পাঠানো হচ্ছে। তারা মূলত ফিরতে বাধ্য হয়েছেন নিয়োগকর্তা কর্তৃক হুরুব ঘোষিত হওয়ার কারণে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল