ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
পর্যটকদের জন্য যুগান্তকারী সুযোগ, ছয়টি দেশ ভ্রমণ এখন এক ভিসাতেই
পর্যটকদের জন্য আসছে যুগান্তকারী সুযোগ! এখন আর প্রতিটি দেশের জন্য আলাদা আলাদা ভিসার ঝামেলা নয়—একটি মাত্র ভিসাতেই ঘুরে দেখা যাবে মধ্যপ্রাচ্যের ছয়টি দেশ। এ উদ্যোগের মাধ্যমে পর্যটন দুনিয়ায় নতুন দিগন্তের সূচনা করতে চলেছে গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি)।
সম্প্রতি ওমানের রাজধানী মাস্কাটে জিসিসিভুক্ত দেশগুলোর পর্যটনমন্ত্রীদের এক বৈঠকে এই বিপ্লবাত্মক সিদ্ধান্ত নেওয়া হয়। আমিরাতের অর্থমন্ত্রী আবদুল্লাহ বিন তোক আল-মারি জানিয়েছেন, এই একক ভিসা স্কিম চালু হলে পর্যটকেরা সরাসরি বাহরাইন, ওমান, কুয়েত, সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত—এই ছয়টি দেশে অনায়াসে ভ্রমণ করতে পারবেন।
জিসিসির মহাসচিব জসিম আলবুদাই বলেন, "ইউনিফাইড ট্যুরিস্ট ভিসা বাস্তবায়নের লক্ষ্যে নির্ধারিত আইনি কাঠামো এবং প্রবিধান তৈরি করা হচ্ছে, এবং এটি ২০২৪ সাল অথবা তার পরবর্তী বছর থেকে কার্যকর হতে পারে।"
এই পরিকল্পনা শুধু পর্যটকদের সুবিধা নয়, মধ্যপ্রাচ্যের অর্থনীতিতেও আনবে অভূতপূর্ব গতি। ২০২৩ সালে জিসিসি দেশগুলোতে পর্যটকের সংখ্যা দাঁড়ায় ৩৯.৮ মিলিয়নে, যা আগের বছরের তুলনায় ১৩৬.৬% বেশি। তাদের লক্ষ্য, ২০৩০ সালের মধ্যে এই সংখ্যা বাড়িয়ে ১২৮.৭ মিলিয়নে নিয়ে যাওয়া।
এছাড়াও, পর্যটন খাত থেকে ২০২৩ সালে ৯৬.৯ বিলিয়ন ডলার আয় হলেও ২০৩০ সালের মধ্যে তা ১৮৮ বিলিয়ন ডলার ছুঁবে বলে আশা করছে জিসিসি। ভ্রমণ ও পর্যটনের মাধ্যমে এই অঞ্চলগুলোর জিডিপিতে ৭ শতাংশ পর্যন্ত অবদান রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE