ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
সৌদি পুলিশের সতর্কবার্তা, সকলেই সাবধান
সৌদি আরবের পবিত্র মক্কায় একটি সংঘবদ্ধ দল হাজিদের সঙ্গে প্রতারণা করছে। পবিত্র স্থানে থাকার ব্যবস্থা ও পরিবহন সুবিধা প্রদানের নামে ভুয়া প্রচার চালিয়ে হাজিদের ফাঁদে ফেলে তারা। এ বিষয়ে হজযাত্রীদের সতর্ক করেছে সৌদি প্রশাসন। পাশাপাশি মক্কা পুলিশ প্রতারকদের ধরতে অভিযান চালাচ্ছে। ইতোমধ্যে সফল অভিযানে অনেকে গ্রেপ্তার হয়েছেন।
সৌদি গেজেট বুধবারের এক প্রতিবেদনে জানায়, মক্কায় চার চীনা নাগরিককে ভুয়া হজ ক্যাম্পেইন প্রচারের জন্য মক্কা পুলিশের নিরাপত্তা টহল দল তাদের গ্রেপ্তার করেছে। ওই নাগরিকরা সামাজিক মাধ্যমে ভুয়া হজ ক্যাম্পেইনের বিজ্ঞাপন ছড়ানোর মাধ্যমে প্রতারণামূলক কার্যকলাপে জড়িত। এই গ্যাং বিজ্ঞাপনে দাবি করত, তারা পবিত্র স্থানে থাকার ব্যবস্থা ও পরিবহন সুবিধা প্রদান করবে। কিন্তু পুলিশ খোঁজ নিয়ে জেনেছে, অভিযুক্তরা অভিনব উপায়ে হজযাত্রীদের কাছ থেকে বাড়তি টাকা হাতিয়ে নিতেই এই ফন্দি করেছে।
চলতি সপ্তাহে এমন আরও একটি দলকে গ্রেপ্তার করে সৌদি পুলিশ। অভিযুক্তরা হাজিদের আবাসন এবং পরিবহন, অন্যের পক্ষে হজ পালন, কোরবানির পশু সংগ্রহ ও বিতরণ এবং জাল হজ ব্রেসলেট বিক্রি করছিলেন। সৌদির জেনারেল ডিরেক্টরেট অফ পাবলিক সিকিউরিটি এক বিবৃতিতে দেশটির নাগরিক ও হজযাত্রীদের হজের নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছেন।
সে সঙ্গে কোনো লঙ্ঘনের খবর পেলে মক্কা, রিয়াদ এবং পূর্বাঞ্চল থেকে ৯১১ এবং অন্যান্য অঞ্চল থেকে ৯৯৯ নম্বরে কল করার অনুরোধ করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)