ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
চলন্ত প্রাইভেটকার থেকে নারীর ভ্যানিটিব্যাগে টান, অতঃপর যা ঘটলো
শাড়ি পরা এক নারী ট্রলি ব্যাগ হাতে রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। হঠাৎ একটি প্রাইভেটকার আসে। সেই চলন্ত প্রাইভেটকারের সামনের জানালা দিয়ে একজন ঝুঁকে পড়েন এবং সেই নারীর হাতে থাকা ভ্যানিটি ব্যাগ ছোঁ মেরে টান দেন। এতে ব্যাগের সঙ্গে সেই নারীকেও টেনে-হিঁচড়ে অনেক দূর নিয়ে যায় প্রাইভেটকারটি। পরে ওই নারী ব্যাগটি ছেড়ে দিলে প্রাণে রক্ষা পান। কিন্তু সেই নারীর অবস্থা গুরুতর।
শনিবার (২৬ এপ্রিল) সকালে রাজধানীর সিদ্ধেশ্বরীর গ্রিনল্যান্ড টাওয়ারের সামনে ঘটনাটি ঘটে। সেই সময় ঘটনাস্থলের পাশে থাকা একটি ভবনের সিসি ক্যামেরায় ঘটনাটি রেকর্ড হয়। পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পাড়ে ভাইরাল হয়ে যায়।
সেই ভিডিওতে দেখা যায়, প্রাইভেটকারটি সেই নারীকে যখন টেনে নিয়ে যাচ্ছিল তখন তা দেখে আশপাশে থাকা তিন ব্যক্তি ছুটে আসেন। তারা বিষয়টি বুঝে ওঠারও চেষ্টা করেন।
প্রাইভেটকারটি টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়ার ৫০ সেকেন্ড পর তিনি ঘটনাস্থলে ফিরে আসেন। এসময় তিনি চার ব্যক্তির সাথে কথা বলেন এবং তার হাঁটু-কনুইয়ের আঘাত দেখাচ্ছিলেন। তবে এ ঘটনায় সেই নারী প্রাণে বাঁচলেও কারা এই ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা জানতে পারেনি পুলিশ। ঘটনার পরপরই প্রাইভেটকার নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে গেছে।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মো. আবদুল্লাহ আল মামুন জানান, শনিবারের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি তাদের নজরে এসেছে। তারা এ ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করছেন। তবে এ ঘটনায় এখনো মামলা হয়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)