ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
সবকিছুতেই বাংলাদেশকে টানার বদঅভ্যাস গেলো না ভারতের
বাংলাদেশের প্রতি ভারতের অযাচিত হস্তক্ষেপ কোনো নতুন ঘটনা নয়। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে বিতর্কিত মন্তব্যই তার প্রমাণ। এবার কাশ্মীরের সাম্প্রতিক রক্তক্ষয়ী হামলার পর আবারো সেই পুরনো অভ্যাসের পুনরাবৃত্তি ঘটালো ভারতের একাংশ।
কাশ্মীরের পাহেলগাঁও অঞ্চলে ভয়াবহ সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ জন নিরীহ পর্যটক নিহত হওয়ার পর থেকেই ভারত-পাকিস্তান সম্পর্ক ফের উত্তপ্ত হয়ে উঠেছে। ২০১৯ সালের পর এটিই কাশ্মীর উপত্যকার সবচেয়ে ভয়াবহ হামলা। হামলার পর পাকিস্তানকে দায়ী করে ভারত একাধিক পাল্টা পদক্ষেপ নেয়, যার মধ্যে সীমান্ত ক্রসিং বন্ধ, কূটনৈতিক সম্পর্ক স্থগিত এবং গুরুত্বপূর্ণ পানিবণ্টন চুক্তি বাতিলের ঘোষণা রয়েছে। যদিও পাকিস্তান পাল্টা দাবি করেছে, হামলাটি ভারতেরই সাজানো নাটক।
তীব্র উত্তেজনার মধ্যে এবার ভারতীয় কিছু গণমাধ্যম বাংলাদেশের নাম জড়িয়ে অপপ্রচার শুরু করেছে। দেশটির ‘আজাক বাংলা’ নামক একটি টিভি চ্যানেল সম্প্রতি একটি প্রতিবেদন প্রচার করে, যেখানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো হয়। প্রতিবেদনে বলা হয়, কাশ্মীরে রক্তপাতের খবরে নাকি ড. ইউনূস আনন্দ প্রকাশ করেছেন। এমনকি কাতারে বাংলাদেশ প্রতিনিধিত্বকারী চার নারী ক্রীড়াবিদের ছবি বিকৃত করে ভুয়া তথ্য ছড়ানো হয়েছে।
এখানেই শেষ নয়। ভারতের শিলিগুড়িতে একটি হিন্দু সংগঠনের প্রতিবাদ মিছিলেও দেখা গেছে বাংলাদেশবিরোধী স্লোগান আর প্ল্যাকার্ডের ছড়াছড়ি। সব মিলিয়ে স্পষ্ট, কাশ্মীর ইস্যুকে হাতিয়ার করে বাংলাদেশকে অকারণে টেনে আনা হচ্ছে ভারতের রাজনৈতিক ও মিডিয়া প্রচারে।
এদিকে, কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তান সেনাদের মধ্যে দ্বিতীয়বারের মতো গোলাগুলির ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে নিয়ন্ত্রণ রেখার বিভিন্ন পয়েন্টে পাকিস্তানি সেনাদের গুলিবর্ষণের অভিযোগ করেছে ভারত, যার পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনাও। তবে এখনো কোনো পক্ষের প্রাণহানির তথ্য নিশ্চিত হওয়া যায়নি, এবং ভারতের দাবির সত্যতাও যাচাই হয়নি।
বিশেষজ্ঞরা বলছেন, দক্ষিণ এশিয়ায় ভূরাজনৈতিক উত্তেজনা বাড়ার এই মুহূর্তে বাংলাদেশকে অকারণে জড়িয়ে ভারতীয় মিডিয়ার এমন অপপ্রচার সামগ্রিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)