ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
প্রবাসীরা সাবধান : জরিমানা ৫০ হাজার রিয়াল, সাথে ৬ মাসের জেলও
ভিসার নির্ধারিত মেয়াদের বেশি কেউ সৌদি আরবে অবস্থান করলেই কঠোর শাস্তির মুখে পড়তে হবে। এর মধ্যে ৫০ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। ৬ মাস পর্যন্ত জেল হতে পারে। জেলের শাস্তি ভোগের পর স্বদেশে ফেরত পাঠানো হতে পারে তাদের। এ খবর দিয়েছে অনলাইন গালফ নিউজ।
এতে বলা হয়, আসন্ন হজ মৌসুমকে সামনে রেখে অভিবাসন বিষয়ক আইন কঠোর করছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তার অধীনে এসব শাস্তির কথা বলা হয়েছে। তারা আরও বলেছে, ভিজিট ভিসা ব্যবহারকারীরা পবিত্র হজ করতে পারবেন না। এক্ষেত্রে সব অভিবাসী এবং ভিজিটরকে ভিসার শর্ত কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে বৈধ আইনের অধীনে সময়মতো সৌদি আরব থেকে বেরিয়ে যেতে বলা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এবার পবিত্র হজ আসন্ন। এই হজকে নিরবচ্ছিন্ন এবং নিরাপদ করার জন্য সৌদি আরব কর্তৃপক্ষ সম্প্রতি কিছু পদক্ষেপ নিয়েছে। সর্বশেষ যে পদক্ষেপ নেয়া হয়েছে তা হলো পবিত্র মক্কা নগরীতে প্রবেশ করতে হলে আগে অনুমোদন নিতে হবে। এ নির্দেশ কার্যকর হচ্ছে ২৩শে এপ্রিল বুধবার থেকে। এ সময়ের পর মক্কায় প্রবেশ করতে হলে অধিবাসী ও নাগরিকদের অবশ্যই কর্মকর্তাদের কাছ থেকে অনুমোদন নিতে হবে।
ওমরাহ ভিসাধারীদের জন্য সৌদি আরবে প্রবেশের সর্বশেষ তারিখ নির্ধারণ করা হয় ১৩ই এপ্রিল। তাদেরকে অবশ্যই ২৯ এপ্রিলের মধ্যে ওমরাহ শেষ করে দেশে ফিরতে হবে। না হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। যেসব মুসল্লি ভিসার মেয়াদের বেশি সময় অবস্থান করবেন তাদেরকে হজ ও ওমরাহ প্রক্রিয়ায় সহায়তাকারী কোম্পানিকে এক লাখ রিয়াল পর্যন্ত জরিমানা করা হতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)