ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
সৌদি প্রবাসীদের জন্য দুঃসংবাদ: জেল, জরিমানা ও বহিষ্কার হতে পারেন আপনিও
সৌদি আরবে অবস্থানরত প্রবাসীদের জন্য এসেছে বড় দুঃসংবাদ। ২০২৫ সালের হজ মৌসুমকে কেন্দ্র করে সৌদি সরকার ভিসার মেয়াদোত্তীর্ণ প্রবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভিসার মেয়াদ শেষ হওয়ার পর কেউ যদি সৌদি আরবে অবস্থান করেন, তবে তাকে ৫০ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা, ছয় মাসের জেল এবং দেশ থেকে বহিষ্কারের মতো কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে।
সৌদি প্রেস এজেন্সি প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, হজ ও ওমরাহ সম্পর্কিত নিয়ম-কানুন এবং নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার উপর বিশেষ গুরুত্বারোপ করেছে কর্তৃপক্ষ। যেসব প্রবাসী কিংবা হজযাত্রী বৈধ ভিসা ছাড়া সৌদি আরবে প্রবেশের চেষ্টা করবেন কিংবা অনুমোদনবিহীনভাবে অবস্থান করবেন, তাদের বিরুদ্ধেও একই ধরনের কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এই সিদ্ধান্তের ফলে সৌদি আরবে থাকা বাংলাদেশি ও অন্যান্য দেশের প্রবাসীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। যারা হজ বা কাজের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থান করছেন, তাদেরকে সময়মতো ভিসা নবায়ন এবং বৈধতা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে মেয়াদোত্তীর্ণ ভিসায় অবস্থান করা প্রবাসীদের এখনই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে, নইলে তাদের পড়তে হতে পারে জেল, জরিমানা এমনকি দেশে ফেরত পাঠানোর মতো পরিস্থিতিতে।
সৌদি সরকারের এমন কঠোর অবস্থান মূলত হজ মৌসুমকে ঘিরে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করার অংশ হিসেবে নেওয়া হয়েছে। তাই সবাইকে সতর্ক ও সচেতন থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)