ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
সৌদিতে চলছে ব্যাপক অভিযান, কপাল পুড়লো ৮ হাজার প্রবাসীর
হজ মৌসুম যতই ঘনিয়ে আসছে, ততই কড়া হচ্ছে সৌদি সরকারের অবস্থান। আর এরই অংশ হিসেবে দেশজুড়ে শুরু হয়েছে বিরাট অভিযান—লক্ষ্য একটাই, অবৈধ অভিবাসীদের খুঁজে বের করা এবং দ্রুত ফেরত পাঠানো। চলতি মাসের ৩ থেকে ৯ এপ্রিল পর্যন্ত চলা এই অভিযানে গ্রেফতার করা হয়েছে প্রায় ১৮ হাজার ৬০০ জন অভিবাসন আইন ভঙ্গকারীকে।
সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অভিযানের ফলে এখন পর্যন্ত ৮ হাজার ১২৬ জন অভিবাসীকে ইতোমধ্যেই নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। বাকিদের মধ্যেও অনেকে ফেরত পাঠানোর প্রক্রিয়ায় রয়েছেন।
কারা ধরা পড়ছেন?গাল্ফ নিউজের তথ্য বলছে—গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে:
১১,৮১৩ জন আবাসন আইন ভঙ্গ করেছেন
৪,৩৬৬ জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘন করেছেন
২,৪৯০ জন শ্রম আইন ভেঙেছেন
এ ছাড়া ১,৪৯৭ জন সৌদিতে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার সময় হাতেনাতে ধরা পড়েছেন।
আটকদের মধ্যে সবচেয়ে বেশি ৬৯ শতাংশ ইথিওপিয়ান, ২৭ শতাংশ ইয়েমেনি এবং বাকি ৪ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।
ফিরিয়ে দেওয়া ও আইনি পদক্ষেপএখন পর্যন্ত ২৫ হাজার ৭৫৪ জন অভিবাসীকে নিজ নিজ দেশের দূতাবাসে পাঠানো হয়েছে, যেন তারা প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে দ্রুত ফেরত যেতে পারেন। ইতিমধ্যে ২,২৭৯ জনের বিরুদ্ধে আইনি কার্যক্রম চলছে।
অন্যদিকে, সৌদি ত্যাগের চেষ্টার সময় ধরা পড়েছেন ৫৯ জন, এবং অবৈধ অভিবাসীদের সহায়তা করার দায়ে গ্রেফতার হয়েছেন আরও ১৭ জন।
কেন এই অভিযান?হজের সময় সৌদিতে লাখো মুসল্লি ভিড় করেন। এই সময় যাতে অবৈধভাবে কেউ হজে অংশ নিতে না পারে বা নিরাপত্তা বিঘ্নিত না হয়, সে জন্যই আগাম সতর্কতা হিসেবে এই কঠোরতা। একই সঙ্গে, শ্রম ও অভিবাসন নীতিতে শৃঙ্খলা বজায় রাখতে এটি সৌদি সরকারের কৌশলের অংশ।
এই অভিযান একদিকে যেমন হজ ব্যবস্থাপনায় সৌদি সরকারের প্রস্তুতির জানান দিচ্ছে, অন্যদিকে সৌদিতে থাকা অভিবাসীদের জন্য সতর্কবার্তাও হয়ে উঠেছে—অবৈধ অবস্থান মানেই ঝুঁকি!
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)