ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
ভিসা অফিসারের মাত্র ৩ প্রশ্নেই ধরা,অত:পর....
যুক্তরাষ্ট্রে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন ভারতের এক তরুণ। ফ্লোরিডার ডিজনি ওয়ার্ল্ড আর ইউনিভার্সাল স্টুডিও ভ্রমণের স্বপ্ন ছিল তার চোখে। কিন্তু সেই স্বপ্ন ভেঙে গেল মাত্র ৪০ সেকেন্ডে—তাও ভিসা অফিসারের মাত্র ৩টি প্রশ্নেই!
বি১/বি২ পর্যটক ভিসার জন্য আবেদন করেছিলেন তিনি। সাক্ষাৎকার দিতে গিয়ে শুনতে হয় তিনটি সাধারণ প্রশ্ন:
১. আপনি কেন যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে চান?২. আপনি কি এর আগে কখনও ভারতের বাইরে গেছেন?৩. যুক্তরাষ্ট্রে কি আপনার বন্ধু বা পরিবারের কেউ আছেন?
এই প্রশ্নগুলোর উত্তরে তিনি জানান, আগে কখনো ভারতের বাইরে যাননি এবং যুক্তরাষ্ট্রে তার গার্লফ্রেন্ড থাকেন, যার সঙ্গে দেখা করতেই তার এই সফরের পরিকল্পনা। এতেই বাঁধে বিপত্তি। যুক্তরাষ্ট্রের ভিসা অফিসার সঙ্গে সঙ্গে ২১৪(বি) ধারায় আবেদনটি বাতিল করে দেন।
রেডিটে নিজের অভিজ্ঞতা শেয়ার করে তিনি জানান, তিনি ভ্রমণের জন্য প্রস্তুত ছিলেন, চাকরি ছিল, তবে বিদেশ ভ্রমণের কোনো অতীত রেকর্ড ছিল না। বিশেষজ্ঞরা বলছেন, আবেদনকারীর দেশে ফেরার সম্ভাবনা যাচাই করতে গিয়ে ভিসা অফিসাররা মূলত ব্যক্তির সামাজিক ও অর্থনৈতিক বন্ধনের প্রমাণ খোঁজেন। “গার্লফ্রেন্ড” থাকা, অথচ পরিবার বা স্থায়ী বন্ধনের শক্তিশালী প্রমাণ না থাকায় তার আবেদন সন্দেহজনক মনে হয়েছে।
অনেকে মন্তব্য করেছেন—ভিসা আবেদনকারীর উচিত ছিল “গার্লফ্রেন্ড” শব্দ না বলে “বন্ধু” বলা এবং এর আগে একাধিক দেশে ভ্রমণের অভিজ্ঞতা তৈরি করে নেওয়া। কারণ, এতে আবেদনকারীকে আরও বিশ্বাসযোগ্য মনে হয়।
এই ঘটনাটি আরও একবার প্রমাণ করে, ভিসা ইন্টারভিউ শুধু কাগজের খেলা নয়, বরং আত্মবিশ্বাস, কৌশলী উপস্থাপন আর অভিজ্ঞতার পরীক্ষাও বটে। সতর্ক না থাকলে, একটা ছোট ভুলেই হারিয়ে যেতে পারে স্বপ্নের পথ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)