ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
প্রবাসীদের জন্য নিষেধাজ্ঞা : নতুন আইনে বন্ধ হলো প্রবাসীদের পথ
ওমানে প্রবাসীদের জন্য ব্যবসা শুরু করার ক্ষেত্রে কঠোর নিয়ম জারি করেছে দেশটির বাণিজ্য, শিল্প ও বিনিয়োগ সংস্থান মন্ত্রণালয়। সাম্প্রতিক এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, এখন থেকে প্রাইভেট সেক্টরের কর্মী, গৃহকর্মী এবং অদক্ষ শ্রমিকরা আর বাণিজ্যিক লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন না। অর্থাৎ চাইলেই আর কেউ নিজের নামে ব্যবসা শুরু করতে পারবেন না। এই সিদ্ধান্ত ওমান সরকারের ‘সহযোগিতার মাধ্যমে সংহতি’ শীর্ষক ২০২৪ সালের বিনিয়োগ নীতিমালার অংশ হিসেবে গৃহীত হয়েছে।
নতুন এই নিয়ম অনুযায়ী, বিদেশি মালিকানাধীন প্রতিটি কোম্পানিকে প্রতিষ্ঠার এক বছরের মধ্যে অন্তত একজন ওমানি নাগরিককে চাকরিতে নিয়োগ দিতে হবে। এর মাধ্যমে ওমান সরকার স্থানীয়দের কর্মসংস্থান নিশ্চিত করতে চায়। একইসাথে বলা হয়েছে, বিদেশি বিনিয়োগকারীদের নির্ধারিত কিছু শর্ত পূরণ করতে হবে। প্রবাসীরা যদি ব্যবসা শুরু করতে চান, তাহলে তাকে ফরেইন ক্যাপিটাল ইনভেস্টমেন্ট আইনের আওতায় আবেদন করতে হবে এবং তার বর্তমান নিয়োগকর্তার অনুমতি নিতে হবে। প্রয়োজনে বর্তমান চাকরির চুক্তি বাতিল করতে হবে কিংবা স্পনসরশিপ পরিবর্তনের লিখিত অঙ্গীকারপত্র জমা দিতে হবে।
ওমান সরকার জানিয়েছে, এসব নিয়ম বাস্তবায়নে শ্রম মন্ত্রণালয় ও রয়্যাল ওমান পুলিশের সহযোগিতায় বিশেষ নজরদারি কার্যক্রম পরিচালনা করা হবে। তবে সরকার আশ্বস্ত করেছে, সত্যিকারের বিনিয়োগকারীদের জন্য কোনো জটিলতা তৈরি হবে না। বরং তারা আগের মতোই সহজ প্রক্রিয়ায় ওমানে ইনভেস্টমেন্ট লাইসেন্স নিতে পারবেন।
এই কঠোর সিদ্ধান্তের ফলে ওমানে থাকা বহু প্রবাসী, বিশেষ করে বাংলাদেশি শ্রমিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেকেই দীর্ঘদিন ধরে সঞ্চয় করে ছোটখাটো ব্যবসা দাঁড় করানোর স্বপ্ন দেখছিলেন। নতুন নিয়মে তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন এখন আরও কঠিন হয়ে গেল। ফলে ব্যবসা করতে চাইলে এখন প্রবাসীদেরকে হতে হবে আরও সচেতন, পরিকল্পিত এবং নিয়মের প্রতি পূর্ণ সম্মান দেখিয়ে এগোতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)