ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
প্রবাসীদের অ্যাকাউন্ট খোলার নতুন সুবিধা চালু
নিজস্ব প্রতিবেদক: প্রবাসীরা এখন থেকে বাংলাদেশে যেকোন বৈদেশিক মুদ্রায় ব্যাংক হিসাব খুলতে পারবেন। বাংলাদেশ ব্যাংক রোববার (১৩ এপ্রিল) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, প্রবাসীদের নামে খোলা বৈদেশিক হিসাবের সুদের হার বাজারের অবস্থা অনুযায়ী নির্ধারণ করা হবে। ফলে এতদিন প্রবাসীরা যেসব অনুমোদিত চারটি বৈদেশিক মুদ্রায় (যুক্তরাষ্ট্র ডলার, ব্রিটিশ পাউন্ড, ইউরো এবং ইয়েন) হিসাব খুলতে পারতেন, সেই সীমা এখন পরিবর্তন করা হয়েছে।
নতুন নির্দেশনার মাধ্যমে তারা অন্যান্য ব্যবহারযোগ্য বৈদেশিক মুদ্রায়ও হিসাব খুলতে পারবেন, যা দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়াতে সহায়ক হবে।
এছাড়া, প্রবাসীরা অনুমোদিত ও ব্যবহারযোগ্য বিদেশি মুদ্রায় প্রাইভেট ফরেন কারেন্সি (পিএফসি) এবং নন-রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (এনএফসিডি) হিসাব খুলতে পারবেন। এসব হিসাবের বিপরীতে সুদের হার ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে নির্ধারিত হবে।
আর্থিক বিশ্লেষকরা বলছেন, যারা বিদেশে কর্মরত, তারা নিজেদের দেশের মুদ্রায় সঞ্চয় করতে আগ্রহী। বাজারভিত্তিক সুদ হার নির্ধারণের মাধ্যমে ব্যাংকগুলো প্রয়োজন অনুযায়ী সুদের হার নির্ধারণ করতে পারবে, যা প্রবাসীদের সঞ্চয় বৃদ্ধিতে সাহায্য করবে এবং এর ফলে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)