ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ধর্মীয় ভবিষ্যৎবাণী : দুই বছরের মধ্যে ধ্বংস হতে পারে ইসরাইল
গাজার আকাশে এখন শুধুই ধোঁয়া আর ধ্বংসস্তূপ। রাফা থেকে গাজা সিটি—প্রত্যেকটি জায়গাই যেন একেকটি মৃত্যুকূপ। ইসরাইলি বাহিনীর টানা বিমান হামলা, স্থল অভিযানের মধ্যে দিয়ে দিনকে দিন বেড়েই চলেছে মানবিক বিপর্যয়। না আছে খাদ্য, না আছে নিরাপদ আশ্রয়—শিশু, নারী, বৃদ্ধ কেউই রেহাই পাচ্ছেন না এই বর্বরতার হাত থেকে। এমনকি মৃতদেহগুলো কবর দেওয়ার মতো স্থানও অবশিষ্ট নেই।
এই মানবিক বিপর্যয়ের পেছনে দাঁড়িয়ে রয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজার “সম্পূর্ণ ধ্বংস”-এর লক্ষ্যে এগিয়ে চলেছেন তিনি, যার নেপথ্যে আছে রাজনৈতিক এবং ধর্মীয় উদ্বেগ—বিশেষ করে তালমুদের একটি ভবিষ্যৎবাণী।
ইহুদি ধর্মীয় গ্রন্থ তালমুদে বলা হয়েছে,
“কোনো ইহুদি রাষ্ট্র ৮০ বছরের বেশি টিকবে না, এবং তা ভেঙে যাবে।”
ইতিহাস বলে, কিং ডেভিডের রাজত্ব কিংবা হাসমোনিয়ান সাম্রাজ্য—দুটিই ৮০ বছর অতিক্রমের পর পতনের মুখ দেখেছে। সেই ধারাবাহিকতায় ২০২৭ সালে বর্তমান ইসরাইল রাষ্ট্র ৮০ বছরে পা দিতে যাচ্ছে। এবং ঠিক সেই সময়েই তালমুদের ভবিষ্যদ্বাণী বাস্তব হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন অনেক ধর্মপ্রাণ ইহুদি নাগরিক।
এই আশঙ্কা থেকে অনেকে গোপনে ভাবছেন, ইসরাইলের পতনের পর কোথায় নিরাপদ আশ্রয় খুঁজে পাবেন তারা? অন্যদিকে, নেতানিয়াহু মনে করছেন, গাজার ওপর সর্বাত্মক দমননীতিই হয়তো এই পতন ঠেকানোর শেষ অস্ত্র।
তবে প্রশ্ন উঠছে, এই ধ্বংসযজ্ঞ আর গণহত্যা কি ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করবে, নাকি ত্বরান্বিত করবে তাদের ভবিষ্যৎ পতন? আমেরিকা কিংবা অন্যান্য মিত্ররা হয়তো কূটনৈতিক সমর্থন দিয়ে যাচ্ছে, কিন্তু গাজার বুকে প্রতিদিন যে লাশ ঝরছে, তা ইতিহাসের পাতায় রক্তমাখা অধ্যায় হয়ে থাকছে।
বিশ্ব এখন কেবল গাজার মানবিক বিপর্যয় নয়, বরং একটি জাতির অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলছে। তালমুদের সেই আতঙ্কজনক ভবিষ্যৎবাণী কি বাস্তব হয়ে উঠছে? ইসরাইল কি নিজের কর্মের ফল ভোগ করতে যাচ্ছে? আর যদি তাই হয়, তবে ইতিহাস এই সময়কে কী নামে ডাকবে?
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)