ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
চাকরি প্রার্থীর অ্যাডমিট কার্ড নিয়ে পালাল ঈগল, অতঃপর…
চাকরির পরীক্ষার জন্য প্রস্তুত, পরীক্ষাকেন্দ্রে প্রবেশের ঠিক আগ মুহূর্তে হাত থেকে ছিনিয়ে নিল অ্যাডমিট কার্ড—আর তা করল কেউ নয়, একটি ঈগল! হঠাৎ এই অপ্রত্যাশিত ঘটনায় হতবাক হয়ে যান ওই চাকরি প্রার্থী।
ঘটনাটি ঘটেছে ভারতের কেরালা রাজ্যের কাসারাগড়ে। ইকোনমিক টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, গত বৃহস্পতিবার স্থানীয় একটি সরকারি স্কুলে কেরালা পাবলিক সার্ভিস কমিশনের (PSC) পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিল। সকাল সাড়ে সাতটার দিকে এক প্রার্থী যখন পরীক্ষাকেন্দ্রে ঢোকার প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই হঠাৎ একটি ঈগল তার হাত থেকে অ্যাডমিট কার্ড ছোঁ মেরে উড়ে যায়।
ঘটনার একটি ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ঈগলটি পরীক্ষা কেন্দ্রে একটি জানালার ওপর বসে আছে, আর তার পায়ে ধরা অ্যাডমিট কার্ড। নিচে উপস্থিত পরীক্ষার্থী ও অভিভাবকরা রীতিমতো চমকে যান এবং কিছুক্ষণ এই নাটকীয় দৃশ্য উপভোগ করেন।
সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো, কিছু সময় পরে ঈগলটি সেই অ্যাডমিট কার্ডটি আবার নিচে ফেলে দেয় এবং আশ্চর্যজনকভাবে তা ফিরে আসে মূল প্রার্থীর হাতেই! এরপর আর কোনো ঝামেলা ছাড়াই তিনি পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করেন এবং পরীক্ষায় অংশগ্রহণ করতে সক্ষম হন।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। অনেকেই ঈগলটিকে "লাকি ঈগল", "স্বর্গীয় দূত" বা "পরীক্ষার দেবদূত" হিসেবে আখ্যা দিয়েছেন। নেটিজেনদের নানা মজার মন্তব্যে ভরে উঠেছে কমেন্ট সেকশন—কারও মতে ঈগলটি নাকি যাচাই করে দেখতে চেয়েছিল, প্রার্থী আদৌ পরীক্ষার উপযুক্ত কিনা!
এই ঘটনা যেমন বিস্ময়কর, তেমনই কৌতুকপূর্ণ ও মনে রাখার মতো এক অভিজ্ঞতা হয়ে থাকবে সেই চাকরি প্রার্থীর জন্য।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)