ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
তালিকায় রয়েছে দুবাই, সমানতালে এগিয়ে যাচ্ছে আবুধাবি
বিশ্বের শীর্ষ ২০ ধনী শহরের তালিকায় জায়গা করে নিয়েছে মধ্যপ্রাচ্যের আধুনিক নগরী দুবাই। আন্তর্জাতিক বিনিয়োগ ও আবাসন বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স সম্প্রতি প্রকাশিত ‘ওয়ার্ল্ড ওয়েলদিয়েস্ট সিটিস রিপোর্ট ২০২৪’-এ জানিয়েছে, বর্তমানে দুবাই বিশ্বের ১৮তম ধনী শহর। আরব বিশ্বের শীর্ষ ধনী শহর হিসেবেও জায়গা করে নিয়েছে শহরটি। বর্তমানে দুবাইয়ে বসবাস করছেন ৮১ হাজার মিলিয়নিয়ার, ২৩৭ জন সেন্টি-মিলিয়নিয়ার এবং ২০ জন বিলিওনিয়ার।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত এক দশকে দুবাইয়ে ধনীদের উপস্থিতি ও আর্থিক কার্যক্রম বেড়েছে ১০২ শতাংশ, যা বৈশ্বিক হারে নজিরবিহীন। বিশ্বজুড়ে আর কোনো শহরে এত কম সময়ে ধনীদের আগমন ও অর্থনৈতিক কর্মকাণ্ডের এমন ঊর্ধ্বগতি দেখা যায়নি। বিশেষজ্ঞদের মতে, দুবাইয়ের করমুক্ত সুবিধা, নিরাপত্তা, উন্নত অবকাঠামো, আন্তর্জাতিক সংযোগ এবং উচ্চমানের জীবনযাপন সুবিধা এই ধনী ব্যক্তিদের আকৃষ্ট করছে।
এদিকে একই গতিতে এগিয়ে চলেছে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিও। গত ১০ বছরে শহরটিতে মিলিয়নিয়ারের সংখ্যা বেড়েছে প্রায় ৮০ শতাংশ। দেশটির সরকারের অর্থনৈতিক বৈচিত্র্যকরণ কৌশল এবং বিনিয়োগবান্ধব পরিবেশ এর অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।
দুবাই ও আবুধাবির এই আর্থিক অগ্রগতি শুধু আমিরাত নয়, বরং পুরো আরব অঞ্চলের অর্থনৈতিক প্রভাব বৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে। এই দুই শহর এখন শুধু ব্যবসার কেন্দ্র নয়, বরং বিশ্বের শীর্ষ ধনীদের নিরাপদ ও আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)