ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
ভ্রমণের আনন্দ মুহূর্তেই দুঃস্বপ্নে, ভারতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিরা
ভারতের ওড়িশা রাজ্যের রাজধানী ভুবনেশ্বরে ভয়াবহ বাস দুর্ঘটনার শিকার হয়েছেন ৭০ জনের বেশি বাংলাদেশি নাগরিক। রোববার (৬ এপ্রিল) সকালে ভুবনেশ্বরের উত্তরচকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। খবর দিয়েছে ওড়িশা টিভি।
প্রতিবেদন অনুযায়ী, বাসটিতে থাকা অধিকাংশ যাত্রীই বাংলাদেশি, যারা পশ্চিমবঙ্গের ইসকন মায়াপুর কেন্দ্র থেকে ভারত ভ্রমণে এসেছিলেন। তারা এর আগে কাশি বিশ্বনাথ মন্দির পরিদর্শন করেন এবং পুরির উদ্দেশে যাত্রা করছিলেন।
দুর্ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের ভুবনেশ্বরের ক্যাপিটাল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, বাসটি উত্তরচকের কাছে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি রাস্তার পাশে উলটে যায়। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।
বাংলাদেশ দূতাবাস এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE