ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ট্রাম্পের পাল্টা শুল্কারোপে কাঁপলো বিশ্ববাজার, ধনকুবেরদের বিশাল ক্ষতি
বিশ্বের প্রায় সব দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ২ এপ্রিল হোয়াইট হাউসের রোজ গার্ডেনে তিনি এই শুল্কের ঘোষণা দেন, যার পরপরই বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়ে।
বিশ্বের শীর্ষ ৫০০ ধনী ব্যক্তি একদিনেই প্রায় ২০ হাজার ৮০০ কোটি মার্কিন ডলার সম্পদ হারিয়েছেন। কোভিড-১৯ মহামারির পর প্রথমবারের মতো এত বড় ধস দেখা গেল ধনকুবেরদের সম্পদে।
বিশ্ববাজারে শেয়ারের ব্যাপক পতনের কারণে বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলোর শেয়ারদর নিম্নমুখী হয়েছে।
মেটার শেয়ারদর কমেছে ৮.৯৬%,
অ্যামাজনের কমেছে ৮.৯৮%,
গুগলের কমেছে ৩.৯২%,
আর অ্যাপলের শেয়ারদর কমেছে ৯%।
ফোর্বসের তথ্য অনুযায়ী,
মার্ক জাকারবার্গ একদিনেই হারিয়েছেন ১,০৭৯ কোটি ডলার,
জেফ বেজোস হারিয়েছেন ১,৬০০ কোটি ডলার,
আর ইলন মাস্কের ক্ষতি ১১ হাজার কোটি ডলার পর্যন্ত পৌঁছেছে।
বিশেষভাবে ক্ষতির মুখে পড়েছে অ্যাপল। যুক্তরাষ্ট্রে বাড়তি শুল্ক তাদের উৎপাদন ব্যয় বাড়িয়েছে এবং চীনের পাল্টা প্রতিক্রিয়ার কারণে প্রতিষ্ঠানটি তাদের দ্বিতীয় বৃহত্তম বাজারেও বড় ধরনের ধাক্কা খাচ্ছে। শুধু ৩ এপ্রিলেই অ্যাপলের বাজারমূল্য ৩১১ বিলিয়ন ডলার কমে যায়।
চীনের প্রতিক্রিয়ায় ৩৪% শুল্ক এবং দুর্লভ খনিজের রপ্তানিতে নিষেধাজ্ঞা আরও চাপ সৃষ্টি করেছে। অ্যাপলের সিইও টিম কুকের জন্য বিষয়টি এখন এক প্রকার ভূরাজনৈতিক দুঃস্বপ্নে পরিণত হয়েছে।
ট্রাম্প প্রশাসন চীনের পাশাপাশি ভারত ও ভিয়েতনামের ওপরেও শুল্ক আরোপ করেছে, যেখানে অ্যাপল তাদের বিকল্প উৎপাদন কেন্দ্র গড়ার পরিকল্পনা করেছিল।
ভারতে শুল্ক: ২৬%
ভিয়েতনামে শুল্ক: ৪৬%
ফলে অ্যাপলের সেই পরিকল্পনাও বর্তমানে অনিশ্চয়তার মুখে পড়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)