ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
সৌদি মন্ত্রণালয়ের জারি হলো নতুন আইন: প্রবাসী কর্মীকে গুনতে হবে বড় মাশুল
সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় কর্মক্ষেত্রে অসুস্থতার মিথ্যা অজুহাত দেখিয়ে ছুটি নেয়ার প্রবণতা রোধে নতুন এবং কঠোর বিধান জারি করেছে। সাম্প্রতিক এক বিবৃতিতে জানানো হয়েছে, মিথ্যা অসুস্থতার অজুহাত দেখিয়ে ছুটি নিলে সেটি ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হবে।
নতুন নিয়ম অনুযায়ী, যদি কোনো কর্মী মিথ্যা অসুস্থতার অজুহাতে ছুটি গ্রহণ করেন এবং তা প্রমাণিত হয়, তবে তাকে সর্বোচ্চ এক বছর পর্যন্ত কারাদণ্ড এবং এক লক্ষ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা গুণতে হতে পারে। এই জরিমানার পরিমাণ প্রায় ২৬ হাজার ৬০০ মার্কিন ডলারের সমতুল্য।
স্বাস্থ্য মন্ত্রণালয় উল্লেখ করেছে, এই পদক্ষেপ গ্রহণের মূল কারণ হল অননুমোদিত চিকিৎসা ছুটির সুবিধা প্রদানের অবৈধ প্রচারণা ও এর ব্যাপক বিস্তার। মন্ত্রণালয় সকল নাগরিককে এবং বিশেষত কর্মীদেরকে অবৈধ প্ল্যাটফর্ম ও প্রতারণামূলক পরিষেবা থেকে সাবধান থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও জানানো হয়েছে যে, বৈধ চিকিৎসা ছুটির আবেদনপত্র ইস্যু করার একমাত্র অনুমোদিত প্ল্যাটফর্ম হল “সেহহাতি”। এই প্ল্যাটফর্ম ব্যতীত অন্য কোনো মাধ্যমে সংগৃহীত ছুটির কাগজপত্র অবৈধ হিসেবে গণ্য হবে এবং প্রয়োজনে আইন অনুযায়ী শাস্তি প্রদান করা হবে।
কর্তৃপক্ষ ইতোমধ্যেই একটি অত্যাধুনিক ডিজিটাল নজরদারি ব্যবস্থা চালু করেছে, যা প্রত্যেক রোগীর স্বাস্থ্য বিষয়ক ডেটাবেজের সাথে চিকিৎসা ছুটির আবেদনপত্র যাচাই করার জন্য ব্যবহৃত হবে। এই প্রক্রিয়ার মাধ্যমে মিথ্যা তথ্য বা প্রতারণামূলক কার্যকলাপ দ্রুত শনাক্ত করা সম্ভব হবে।
এই কঠোর পদক্ষেপের মাধ্যমে সৌদি আরব কর্মক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি প্রকৃত অসুস্থ কর্মীদের অধিকার সুরক্ষিত করার আশা করছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)