ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
ঈদুল ফিতর উপলক্ষে সৌদি আরব প্রবাসীদের জন্য দারুন সুখবর
সৌদি আরবের কর্মী ও শিক্ষার্থীরা মার্চের শেষের দিকে ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি উপভোগ করবেন। মুসলমানরা রমজান মাসের সমাপ্তি উদযাপনের জন্য ঈদুল ফিতর পালন করায় মুসলিমপ্রধান দেশগুলোর সরকারি ও বেসরকারি খাতের কর্মীরা কয়েক দিনের ছুটি পান।
চলতি বছর সৌদি আরবে রমজান মাস শুরু হয়েছে ১ মার্চ। দেশটিতে সরকারি ঈদের ছুটি শুরু হবে রবিবার (৩০ মার্চ)।
এর ফলে কর্মীরা শুক্রবার (২৮ মার্চ) ও শনিবার (২৯ মার্চ) সাপ্তাহিক ছুটির পর টানা ছুটি পাবেন। ঈদের ছুটি চার দিন পর্যন্ত বাড়িয়ে বুধবার (২ এপ্রিল) পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। কর্মীরা ফের কাজে ফিরবেন বৃহস্পতিবার (৩ এপ্রিল)। সে হিসাবে দেশটিতে এবার কর্মীদের জন্য ঈদুল ফিতরের ছুটি থাকবে ছয় দিন।
অন্যদিকে দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, এবার শিক্ষার্থীদের জন্য ছুটি শুরু হবে ২০ মার্চ এবং তাদের ক্লাস ফের শুরু হবে ৬ এপ্রিল। তবে চাঁদ দেখার ভিত্তিতে ঈদুল ফিতরের প্রকৃত তারিখ নিশ্চিত করা হবে।
অন্যান্য ছুটিএ ছাড়া জুনের শুরুর দিকে ঈদুল আজহা পালিত হওয়ায় সৌদি আরবে ওই সময়ও চার দিন পর্যন্ত সরকারি ছুটি থাকবে। ঈদুল আজহা আরবি জিলহজ মাসের ১০ তারিখে পালিত হয়, যা আরাফাতের দিনের পরের দিন।
ঈদুল আজহা মুসলিমদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব, যেখানে তারা নামাজ আদায় করেন, দান করেন ও পশু কোরবানি দেন। এর আগে আরাফাতের দিনে হজ পালনকারী মুসল্লিরা মক্কার বাইরে আরাফাতের ময়দানে জমায়েত হন।
বছরের পরবর্তী সময়ে সৌদি আরব ২৩ সেপ্টেম্বর জাতীয় দিবস উদযাপন করবে, যা দেশব্যাপী সরকারি ছুটি হিসেবে পালিত হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE