ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
প্রবাসী তরুণদের জন্য দুঃসংবাদ জানালো ওমান
ওমানে চাকরিপ্রত্যাশী প্রবাসী তরুণদের জন্য দুঃসংবাদ নিয়ে হাজির হয়েছে দেশটির কর্তৃপক্ষ। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া প্রতারণামূলক চাকরির বিজ্ঞাপন নিয়ে সতর্কতা জারি করেছে রয়্যাল ওমান পুলিশ।
সাম্প্রতিক সময়ে ওমানের অপরাধ তদন্ত বিভাগ একাধিক জালিয়াত চক্রের সন্ধান পেয়েছে, যারা লোভনীয় চাকরির প্রস্তাবের আড়ালে প্রতারণা চালিয়ে যাচ্ছে। উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে তারা ভুক্তভোগীদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে।
পুলিশের সতর্কবার্তা:ওমান পুলিশ জানিয়েছে, ভুয়া চাকরির বিজ্ঞাপন পেলে তা এড়িয়ে চলতে হবে এবং প্রতারকদের পাঠানো কোনও লিঙ্কে ক্লিক করা যাবে না। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত ও ব্যাংকিং সংক্রান্ত তথ্য শেয়ার করা থেকেও বিরত থাকার আহ্বান জানিয়েছে পুলিশ।
এ ধরনের প্রতারণার মূল লক্ষ্যবস্তু হচ্ছেন প্রবাসী তরুণরা। যাচাই-বাছাই না করেই অনেকেই প্রতারণার ফাঁদে পা দিচ্ছেন, যার ফলে অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
বারবার সতর্ক করা হলেও হচ্ছে প্রতারণাএ ধরনের প্রতারণা রোধে আগেও একাধিকবার সতর্ক করেছে ওমান পুলিশ। তবে চাকরির খবর শুনে সত্যতা যাচাই না করেই অনেকে প্রতারকদের কাছে ব্যক্তিগত তথ্য দিয়ে দিচ্ছেন। কেউ কেউ আর্থিক লেনদেনও করে বসছেন, যার ফলে তারা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।
ওমান পুলিশ বলেছে, যদি কেউ সন্দেহজনক কোনও বিজ্ঞাপন বা প্রতারণার চক্রের সন্ধান পান, তাহলে তাৎক্ষণিকভাবে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে হবে। সচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রতারকদের ধরতে জনগণের সহযোগিতাও চেয়েছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)