ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
দুই বাসের ভয়াবহ সংঘর্ষ : ৩৭ জনের মৃত্যু
বলিভিয়ায় দুই বাসের সংঘর্ষে কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩৯ জন। শনিবার (১ মার্চ) স্থানীয় সময় সকাল সাতটায় পশ্চিমাঞ্চলীয় পোটোসি অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। রোববার (২ মার্চ) প্রতিবেদনে এ খবর জানায় বার্তা সংস্থা রয়টার্স।
পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষ জানায়, শনিবার সকালে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় উয়ুনি এবং কোলচানি শহরের মধ্যবর্তী রুটে বাস দুটির সংঘর্ষ হয়। পোটোসির বিভাগীয় পুলিশ কমান্ডের একজন মুখপাত্র সাংবাদিকদের জানান, ‘এই মারাত্মক দুর্ঘটনায় উয়ুনি শহরের চারটি হাসপাতালে ৩৯ জন আহত অবস্থায় ভর্তি আছেন। মারা গেছেন ৩৭ জন।’ মুখপাত্র আরও বলেন, নিহত ও আহতদের শনাক্ত করার জন্য কাজ করছে পুলিশ।
গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, দুর্ঘটনায় একটি বাস দুমড়ে মুচড়ে গেছে। ঘটনাস্থলে ক্রেন দিয়ে উদ্ধার অভিযান চালাতে দেখা যায় কর্মীদের।
বলিভিয়ার সরকার মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, প্রাথমিক তদন্ত অনুযায়ী তারা ধারণা করছে, দ্রুতগতির কারণে একটি বাস সামনের লেনে ঢুকে পড়ে এবং সংঘর্ষ হয়।
এদিকে রেডিও উয়ুনির তোলা ছবিতে দেখা গেছে, পুলিশ কর্মকর্তারা বাসের ধ্বংসাবশেষ থেকে জীবিতদের সরিয়ে নিচ্ছেন। অন্যদিকে বেশ কয়েকটি মৃতদেহ কম্বল দিয়ে ঢেকে রাখা হয়েছে।
পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, দুর্ঘটনায় দুই বাসের চালকই বেঁচে গেছেন। দুজন চালকের মধ্যে একজনকে যাত্রীরা মদ্যপ অবস্থায় দেখতে পেয়েছেন বলেও জানানো হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)