ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
ইতালির কর্ম ভিসা নিয়ে বড় সুখবর
ইতালিতে কর্ম ভিসা আবেদন প্রক্রিয়া বর্তমানে স্থগিত রয়েছে। আগামী এপ্রিলে কর্ম ভিসার নতুন আবেদন প্রক্রিয়া শুরু হবে। বুধবার ( ২৬ ফেব্রুয়ারি) ইতালির দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, দূতাবাস গত ১৭ অক্টোবরের পূর্ববর্তী বিজ্ঞপ্তির সূত্র ধরে পুনরায় নিশ্চিত করছে যে, ২০২৪ সালের ১১ অক্টোবর ইতালীয় আইন ডিক্রি ১৪৫ অনুসারে, ২১ অক্টোবর ২০২৪ পর্যন্ত ইস্যুকৃত সব ‘নুল্লা ওস্তা’ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে এপ্রিল মাসে একটি নতুন আবেদন প্রক্রিয়া শুরু করা হবে। ভিএফএস গ্লোবালের মাধ্যমে দূতাবাসের পক্ষ থেকে সরাসরি যোগাযোগ করা হলে কেবল আবেদনপত্র গ্রহণ করা হবে।
আইন ডিক্রি ১৪৫-এর বিধান অনুযায়ী, ইতালীয় অভিবাসন কর্তৃপক্ষ এই নুল্লা ওস্তাগুলোর পুনঃমূল্যায়ন করবে। সংশ্লিষ্ট ইতালীয় কর্তৃপক্ষের মাধ্যমে ‘নুল্লা ওস্তা’ পুনঃমূল্যায়ন ও নিশ্চিতকরণের পরই দূতাবাস আবেদনপত্র জমা দেওয়ার জন্য আমন্ত্রণ জানাবে।
ইতোমধ্যে এই প্রক্রিয়ায় কয়েক শত ‘নুল্লা ওস্তা’ ধারকের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে আবেদনপত্র জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।
এই সরাসরি যোগাযোগ ব্যবস্থা ব্যতীত, ঢাকাতে কর্ম ভিসা আবেদন প্রক্রিয়া আপাতত স্থগিত থাকবে। আগ্রহী ব্যক্তিবর্গকে কর্ম ভিসা আবেদন পুনরায় চালুর বিষয়ে দূতাবাসে যোগাযোগ করা থেকে বিরত থাকার জন্য এবং দূতাবাসের সরাসরি যোগাযোগের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
২২ অক্টোবর ২০২৪-এর পর ইস্যুকৃত ‘নুল্লা ওস্তা’ ধারকদের জন্য এপ্রিল মাসে একটি নতুন আবেদন প্রক্রিয়া শুরু করা হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)