ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

কারওয়ান বাজার টিসিবি ভবনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

২০২৫ ফেব্রুয়ারি ২৩ ২১:৫৯:০৮

কারওয়ান বাজার টিসিবি ভবনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম জানান, রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত ৮টা ৫৪ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। পরে রাত ৯টা ৮ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে বলে জানা গেছে।

মারুফ /

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

সারাদেশ এর অন্যান্য সংবাদ