ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
ভিসা নিয়ে ইতালি দূতাবাস থেকে বাংলাদেশীদের জন্য দারুন সুখবর
নিজস্ব প্রতিবেদক : ঢাকায় ইতালি দূতাবাস ভিসা প্রসেসিংয়ে দুর্নীতি বন্ধে দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে এবং এই বিষয়ে বেশ কিছু পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা উল্লেখ করেছে যে, ইতালীয় ও বাংলাদেশি পুলিশের সঙ্গে দূতাবাস ঘনিষ্ঠভাবে কাজ করছে এবং উভয় দেশে ভিসা সংক্রান্ত জালিয়াতি চিহ্নিত করতে সক্রিয় ভূমিকা পালন করছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ইতালির পুলিশের এক তদন্তে দূতাবাসের দুই সাবেক কর্মীর বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে, যার মধ্যে একজন ইতালীয় এবং একজন বাংলাদেশি নাগরিক। আদালত তাদের গৃহবন্দি করার নির্দেশ দিয়েছেন। তদন্তে উঠে এসেছে যে, ভিসা জালিয়াতির ঘটনায় অন্যান্য ইতালীয় ও বাংলাদেশি নাগরিকও জড়িত, এবং তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।
এটি অপরাধমূলক নেটওয়ার্ক ভেঙে ফেলার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যা অভিবাসীদের প্রতারণা ও শোষণ থেকে রক্ষা করতে সাহায্য করবে। দূতাবাস আবেদনকারীদের সতর্ক করে বলেছে, কোনোভাবেই দালাল বা মধ্যস্থতাকারীদের মাধ্যমে ভিসা আবেদন না করতে এবং দূতাবাস ও ভিএফএস গ্লোবাল কর্তৃক নির্ধারিত ফি ব্যতীত অন্য কাউকে অর্থ না দেওয়ার আহ্বান জানিয়েছে।
যদি কোনো অনিয়ম বা অসদাচরণের অভিযোগ থাকে, তবে তা দূতাবাস কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করা হয়েছে। ইতালির সরকার থেকে অতিরিক্ত কর্মী আনার ফলে ভিসা প্রসেসিংয়ের সময় কমেছে এবং আগামী মাসগুলোতে এই প্রক্রিয়া আরও সহজ হবে বলে বিবৃতিতে জানানো হয়।
মারুফ /
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE