ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
মাঝ আকাশে দুই বিমানের ভয়াবহ সংঘর্ষ, বেড়ে গেলো নিহতের সংখ্যা
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার একটি বিমানবন্দরের আকাশে দু’টি ছোট বিমানের সংঘর্ষের ঘটনায় দুইজন নিহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্ট সেইফটি বোর্ড (এনটিএসবি) প্রাথমিক তথ্যের বরাতে জানিয়েছে, বুধবার স্থানীয় সময় সকাল ৮টা ২৮ মিনিটে টুকসনের উত্তরপশ্চিমে মারানা আঞ্চলিক বিমানবন্দরের আকাশে একটি সেসনা ১৭২এস ও একটি ল্যানকেয়ার ৩৬০ এমকে টু বিমানের মধ্যে সংঘর্ষ হয়।
এক ইঞ্জিনের বিমান দুটি বিমানবন্দরটির দুই রানওয়ের মধ্যে একটির উপরের আকাশে সংঘর্ষে জড়ায়, সেসনা বিমানটি ‘অস্বাভাবিকভাবে’ নেমে আসে আর তার ধাক্কায় ল্যানকেয়ারটি অপর রানওয়ের কাছে খোলা জায়গায় আছড়ে পড়ে। পড়ার পর বিমানটিতে আগুন ধরে যায়। সিএনএন জানিয়েছে, মারানা পুলিশ বিভাগ এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে।
মারানা শহর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, দুই বিমানেই দুইজন করে আরোহী ছিলেন। তবে তাদের অবস্থা সম্পর্কে বিবৃতিতে কিছু জানানো হয়নি। তদন্ত চলাকালীন বিমানবন্দরটির কার্যক্রম বন্ধ রাখা হয়।
কোনো সচল এয়ার ট্র্যাফিক কন্ট্রোল টাওয়ার না থাকায় যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বিমানবন্দরটিকে ‘অরক্ষিত’ বলে বর্ণনা করেছে।
২৯ জানুয়ারি রাজধানী ওয়াশিংটন ডিসির রোনাল্ড রিগ্যান জাতীয় বিমানবন্দরের আকাশে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারের সঙ্গে যাত্রীবাহী উড়োজাহাজের সংঘর্ষে ৬৭ জন নিহত হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রে ধারাবাহিকভাবে আরও চারটি বিমান দুর্ঘটনা ঘটেছে।
ফিলাডেলফিয়াতে উড়োজাহাজ দুর্ঘটনায় ৭ জন আর আলাস্কায় আরেকটি উড়োজাহাজ দুর্ঘটনায় আরও ১০ জন নিহত হন। অ্যারিজোনার স্কাসডেল শহরের বিমানবন্দরে নামার সময় একটি মাঝারি আকারের উড়োজাহাজ রানওয়ে থেকে ছিটকে গিয়ে দাঁড়িয়ে থাকা অপর একটি উড়োজাহাজকে ধাক্কা দিলে একজন নিহত ও চারজন আহত হন।
এরপর মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিস থেকে কানাডার টরন্টোতে যাওয়া ডেল্টা এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী উড়োজাহাজ অবতরণকালে উল্টে গিয়ে ১৮ জন আহত হন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)