ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
ওমানে প্রবাসীদের জন্য নাগরিকত্বের নতুন সুযোগ
ওমানের সুলতান হাইথাম বিন তারিক সম্প্রতি একটি ঐতিহাসিক রয়্যাল ডিক্রির মাধ্যমে নতুন নাগরিকত্ব আইন অনুমোদন করেছেন। এই আইন বিদেশি প্রবাসীদের জন্য ওমানের নাগরিকত্ব পাওয়ার সুযোগ সৃষ্টি করেছে, তবে কঠোর ও নির্দিষ্ট শর্ত সাপেক্ষে।
নাগরিকত্বের প্রধান শর্তাবলীনতুন আইনের ধারা ১৭ অনুযায়ী, কোনো প্রবাসী যদি ওমানের নাগরিকত্বের জন্য আবেদন করতে চান, তবে তাকে কমপক্ষে ১৫ বছর ধারাবাহিকভাবে ওমানে বসবাস করতে হবে। বছরে ৯০ দিনের বেশি অনুপস্থিতি গ্রহণযোগ্য নয়। আবেদনকারীকে আরবি ভাষায় দক্ষ, ভালো চরিত্রের অধিকারী এবং অপরাধমুক্ত হতে হবে।
এছাড়া, স্বাস্থ্য ভালো রাখা, সংক্রামক রোগমুক্ত থাকা এবং বৈধ আয়ের উৎস থাকা বাধ্যতামূলক। আরও গুরুত্বপূর্ণ শর্ত হলো, আবেদনকারীকে তার পূর্ববর্তী দেশের নাগরিকত্ব ত্যাগ করতে হবে, কারণ ওমানে দ্বৈত নাগরিকত্ব গ্রহণযোগ্য নয়।
বিবাহের মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার সুযোগধারা ১৯ অনুযায়ী, কোনো বিদেশি নারী যদি ওমানি পুরুষকে বিয়ে করে ৮ বছর একসঙ্গে বসবাস করেন এবং একটি সন্তান জন্ম দেন, তবে তিনি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন।
ধারা ১৮ অনুযায়ী, কোনো বিদেশি পুরুষ যদি ওমানি নারীর সঙ্গে ১০ বছর বিবাহিত থাকেন এবং তাদের একটি সন্তান থাকে, তবে তিনিও নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন।
উভয় ক্ষেত্রেই, আবেদনকারীর আরবি ভাষায় দক্ষতা, ভালো আচরণ এবং পূর্ববর্তী নাগরিকত্ব ত্যাগের শর্ত প্রযোজ্য হবে।
বিধবা ও তালাকপ্রাপ্তদের জন্য বিশেষ সুযোগধারা ২০ ও ২১ অনুযায়ী, ওমানি পুরুষের বিধবা বা বিবাহ বিচ্ছিন্ন স্ত্রী নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন।ধারা ২২ অনুযায়ী, তালাকপ্রাপ্ত ওমানি নারীর সন্তানদেরও নির্দিষ্ট শর্ত সাপেক্ষে নাগরিকত্বের জন্য আবেদন করার সুযোগ থাকবে।
আইনের গুরুত্বএই নতুন আইন ওমানের সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ সংরক্ষণের লক্ষ্যে প্রণীত হয়েছে। এটি প্রবাসীদের নাগরিকত্ব পাওয়ার পথ সুগম করলেও, ওমানি সংস্কৃতি ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE