ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কাতারে অবৈধ প্রবাসীদের সাধারণ ক্ষমার ঘোষণা
কাতারে বসবাসরত অবৈধ প্রবাসীদের জন্য সুখবর নিয়ে এসেছে দেশটির সরকার। কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, যারা আবাসন আইন লঙ্ঘন করে ভিসা বা আইডির মেয়াদ শেষ হওয়ার পরও কাতারে অবস্থান করছেন, তারা নতুন সাধারণ ক্ষমার আওতায় বিনা জরিমানা ও শাস্তি ছাড়াই দেশটি ত্যাগ করতে পারবেন। এই সাধারণ ক্ষমার সুযোগ ৫ ফেব্রুয়ারি ২০২৫ থেকে শুরু হয়েছে এবং তা তিন মাস পর্যন্ত চলবে। নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ অভিবাসীরা হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সরাসরি নিজ দেশে ফেরার অনুমতি পাবেন।
সাধারণ ক্ষমার আওতায় নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে হবে। প্রতিদিন দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত (সাপ্তাহিক ছুটির দিন ছাড়া) সালওয়া রোডে অবস্থিত ‘সার্চ অ্যান্ড ফলো-আপ ডিপার্টমেন্টে’ গিয়ে প্রবাসীরা প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। কাতার সরকারের এই সিদ্ধান্ত অবৈধ অভিবাসীদের নিরাপদে দেশে ফেরার সুযোগ করে দেবে এবং একইসঙ্গে দেশটির অভিবাসন ব্যবস্থাকে আরও নিয়ন্ত্রিত ও সুশৃঙ্খল করবে বলে মনে করা হচ্ছে।
এই সাধারণ ক্ষমার সুযোগ বাংলাদেশিসহ অন্যান্য অভিবাসীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। যারা এখনো বৈধতা পাননি, তারা জরিমানা ও শাস্তির ঝুঁকি ছাড়াই নিজ দেশে ফেরার সুযোগ নিতে পারেন। অভিবাসন আইন লঙ্ঘনের কারণে যেসব প্রবাসী আতঙ্কে ছিলেন, তাদের জন্য এটি একটি বড় স্বস্তির খবর। কাতার সরকার এই পদক্ষেপের মাধ্যমে দেশটির শ্রম বাজার এবং অভিবাসন ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে চায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE