ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
বিমান ভাড়া নিয়ে প্রবাসীদের ক্ষোভ
সংযুক্ত আরব আমিরাতের শারজাহ প্রদেশে বাংলাদেশ কনসুলেট দুবাইয়ের আয়োজিত এক মতবিনিময় সভায় প্রবাসী বাংলাদেশিরা মাত্রাতিরিক্ত বিমান ভাড়া এবং কনস্যুলেট সেবা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। সভায় তারা কনস্যুলেটের সেবাগুলো সহজিকরণ, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট ও জন্ম নিবন্ধন সংশোধনের কাজ কনস্যুলেটের মাধ্যমেই সম্পন্ন করার দাবি জানান।
রোববার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ সমিতি শারজাহ হলরুমে আয়োজিত এ সভায় অংশ নেন দুই শতাধিক প্রবাসী। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সমিতি শারজাহের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার করিমুল হক এবং সঞ্চালনা করেন লেবার কাউন্সেলর আব্দুস সালাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান।
প্রবাসীদের বিভিন্ন অভিযোগ শোনার পর কনসাল জেনারেল রাশেদুজ্জামান কনস্যুলেটের সেবাকে আরও সহজিকরণের প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, “যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়, তাহলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।” তিনি প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর অনুরোধ জানিয়ে বলেন, প্রতিযোগিতামূলক শ্রম বাজারে টিকে থাকতে হলে দক্ষতা বৃদ্ধির কোনো বিকল্প নেই।
সভায় আরও উপস্থিত ছিলেন প্রথম সচিব শাহনাজ পারভীন, প্রেস উইংয়ের আরিফুর রহমান, জনতা ব্যাংকের ম্যানেজার মুহাম্মদ আরিফ, বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র সভাপতি মামুনুর রশীদ, সহ-সভাপতি এস এম মোদাসসের শাহসহ কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ।
প্রবাসীরা তাদের অভিজ্ঞতা ভাগ করে কনস্যুলেট কর্মকর্তাদের কাছে পেশাগত আচরণে আরও আন্তরিক হওয়ার দাবি জানান। পাশাপাশি তারা প্রবাসী সুরক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান, যাতে প্রবাসজীবন আরও সহজ ও নিরাপদ হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE