ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
ভিসা নিয়ে সুখবর দিলেন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী
বাহরাইনে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজীকরণসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল লতিফ বিন রাশিদ আল জায়ানি এবং বাহরাইনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এ কে এম মহিউদ্দিন কায়েস।
২৯ জানুয়ারি স্থানীয় সময় বুধবার বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে, বাংলাদেশ ও বাহরাইনের মধ্যে কূটনৈতিক, বাণিজ্যিক এবং মানবসম্পদ সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। বৈঠকে, বাংলাদেশি নাগরিকদের জন্য ফ্যামিলি ভিসাসহ বিভিন্ন ধরনের ভিসা চালু করার অনুরোধ করেন চার্জ দ্য অ্যাফেয়ার্স এ কে এম মহিউদ্দিন কায়েস।
এছাড়া, বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আশ্বস্ত করেন যে, বিষয়টি তিনি বাহরাইনের প্রধানমন্ত্রী সালমান বিন হামাদ আল খলিফার নজরে আনবেন এবং এই ব্যাপারে ইতিবাচক সমাধানের জন্য চেষ্টা করবেন।
বৈঠকের শুরুতে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পাঠানো অভিনন্দন বার্তা গ্রহণ করেন। এই বার্তায় বাহরাইনের জাতীয় দিবস, রাজা হামাদ বিন ঈসা আল খলিফার সিংহাসনে আরোহণের ২৫ বছর পূর্তি এবং বাংলাদেশ-বাহরাইন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তির কথা উল্লেখ করা হয়।
এছাড়া, বাংলাদেশ দূতাবাস কর্তৃক আয়োজিত বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম, স্বাস্থ্যসেবা এবং আইনি সহায়তার প্রশংসা করেন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘‘বাংলাদেশ-বাহরাইন ফ্রেন্ডশিপ ক্রিকেট কাপ, গালফ ফুটবল আসরের ফাইনাল ম্যাচ প্রদর্শন এবং বাংলাদেশ ফেস্টিভ্যাল আয়োজন দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে সহায়তা করবে।’’
বৈঠকের শেষে, চার্জ দ্য অ্যাফেয়ার্স বাংলাদেশ-বাহরাইন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে যৌথ লোগো ও বিশেষ প্রকাশনা উন্মোচনের জন্য বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE