ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
ওমানে বাংলাদেশি কর্মীদের ভিসা চালু নিয়ে শেষ হলো আলোচনা
ওমানে বাংলাদেশের কর্মীদের জন্য জরিমানা ছাড়ায় বৈধকরণ এবং কর্মী ভিসা পুনরায় চালুর বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল সম্প্রতি সৌদি আরবের রিয়াদে এক বৈঠকে ওমানের শ্রম উপমন্ত্রী সালিম আল-বুসাইদির সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করেন।
ড. আসিফ নজরুল ওমানের শ্রম উপমন্ত্রীর কাছে বাংলাদেশি কর্মীদের বৈধকরণের জন্য জরিমানা ছাড়াই সুবিধা দেওয়ার আবেদন জানান, যার জন্য মন্ত্রী ইতিবাচক সাড়া দিয়েছেন। একই সঙ্গে তিনি ওমানে সাময়িকভাবে স্থগিত থাকা কর্মী ভিসা পুনরায় চালুর বিষয়েও আলোচনা করেন।
ওমানের শ্রম উপমন্ত্রী এই বিষয়ে জানান, বাংলাদেশি শ্রমিকদের ব্যাপক চাহিদা রয়েছে, যার কারণে দেশটির জনগণের মধ্যে চাপ তৈরি হয়েছে এবং তারা এর সমাধান খুঁজছেন। এই পরিস্থিতিতে ড. আসিফ নজরুল বাংলাদেশি দক্ষ কর্মীদের—যেমন প্রকৌশলী, চিকিৎসক, নার্স—ওমানে নির্বিঘ্নে প্রবেশের জন্য ওমান সরকারের সহযোগিতা চান।
উল্লেখযোগ্য যে, গত প্রায় দেড় বছর ধরে ওমানে বাংলাদেশি শ্রমিকদের জন্য কর্মী ভিসা সুবিধা বন্ধ রয়েছে। বাংলাদেশের দূতাবাসের কূটনৈতিক প্রচেষ্টার পরেও এই ভিসা চালুর সুখবর আসছে না, তবে ড. আসিফ নজরুল ও ওমানের মন্ত্রীর সাক্ষাৎ এবং আলোচনার মাধ্যমে নতুন আশার সৃষ্টি হয়েছে। দুই পক্ষই নিজেদের মধ্যে তথ্য বিনিময় এবং সহযোগিতা বৃদ্ধি করার বিষয়ে সম্মত হয়েছে।
এই আলোচনা ও সম্ভাব্য ভিসা সুবিধার ফিরে আসার খবর বাংলাদেশি শ্রমিকদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে, তারা আশা করছেন খুব শিগগিরই কাঙ্খিত ভিসা সুবিধা ফিরে আসবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE