ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
মালয়েশিয়ায় শ্রমিকদের জন্য অনেক বড় সুখবর
মালয়েশিয়ার সরকার শ্রমিকদের জীবনমান উন্নত করার জন্য ন্যূনতম মজুরি বৃদ্ধি করেছে। ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর এই নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ১,৫০০ রিঙ্গিত থেকে বৃদ্ধি পেয়ে ১,৭০০ রিঙ্গিত নির্ধারণ করা হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৬ হাজার ৩৫৯ টাকা (প্রতি রিঙ্গিত ২৭ টাকা ২৭ পয়সা হিসাবে)।
এই সিদ্ধান্ত অনুযায়ী, মালয়েশিয়ায় ৪ দশমিক ৩৭ মিলিয়ন শ্রমিক প্রতি মাসে ন্যূনতম ১,৭০০ রিঙ্গিত পাবেন। পাঁচজন বা তার বেশি কর্মচারী নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর জন্য এটি বাধ্যতামূলক, তবে পাঁচজনের কম কর্মচারী নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর জন্য এটি ১ আগস্ট ২০২৫ থেকে কার্যকর হবে। যদি কোন প্রতিষ্ঠান এই নতুন মজুরি আইন অনুসরণ না করে, তবে তা জাতীয় মজুরি আইন ২০১১ (আইন ৭৩২) অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হবে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এই পদক্ষেপের উদ্দেশ্য ব্যাখ্যা করে বলেন, সরকারের লক্ষ্য হলো শ্রমিকদের জীবনের মান উন্নয়ন এবং তাদের দৈনন্দিন খরচের চাপ কমানো। তিনি আরও বলেন, মজুরি বৃদ্ধির মাধ্যমে সরকার শ্রমিকদের জন্য একটি অর্থপূর্ণ বেতন নিশ্চিত করতে চায় এবং ক্ষুদ্র ব্যবসাগুলোর জন্য অর্থনৈতিক সক্ষমতা বজায় রাখতে চায়।
এছাড়া, বিশেষজ্ঞ পেশাজীবীদের জন্যও নির্দিষ্ট বেতন নির্ধারণ করা হয়েছে। যেমন, শিল্প ও উৎপাদন প্রযুক্তিবিদদের জন্য ২,২৯০ রিঙ্গিত এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য ৩,৩৮০ রিঙ্গিত প্রারম্ভিক বেতন নির্ধারণ করা হয়েছে। ২০২২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকোব প্রতি মাসে ১,৫০০ রিঙ্গিত ন্যূনতম মজুরি ঘোষণা করেছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)