ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
মালয়েশিয়ায় কর্মী নিয়োগ নিয়ে প্রতারণা, সতর্ক করল হাইকমিশন
মালয়েশিয়ায় বাংলাদেশি নারী কর্মী নিয়োগের নামে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে। তারা কর্মসংস্থানের লোভনীয় প্রতিশ্রুতি দিয়ে নারী কর্মীদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি মানসিকভাবে বিভ্রান্ত করছে। শুক্রবার (৩১ জানুয়ারি) মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে সতর্ক করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে বাংলাদেশ এবং মালয়েশিয়া সরকারের মধ্যে নারী কর্মী নিয়োগ সংক্রান্ত কোনো চুক্তি বা সমঝোতা স্মারক নেই। তবে, প্রতারক চক্র বাংলাদেশি নারী কর্মীদের ট্যুরিস্ট ভিসা বা অন্যান্য ভিসার মাধ্যমে মালয়েশিয়ায় আনার চেষ্টা করছে। এর ফলে, অনেক নারী কর্মী প্রতারণার শিকার হচ্ছেন এবং আর্থিক ও মানসিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
হাইকমিশন সতর্ক করে বলেছে, এ ধরনের কর্মকাণ্ড শুধু নারী কর্মীদের ক্ষতির কারণ নয়, বরং মালয়েশিয়ায় বাংলাদেশের ভাবমূর্তিও ক্ষুণ্ন হতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মালয়েশিয়া এবং বাংলাদেশের মধ্যে নারী কর্মী আনয়নের জন্য কোনো চুক্তি স্বাক্ষরিত না হওয়া পর্যন্ত বাংলাদেশি নারীদের মালয়েশিয়ায় কর্মী হিসেবে যাওয়ার চেষ্টা না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
হাইকমিশন সবাইকে প্রতারকদের ফাঁদে না পড়ার এবং এ বিষয়ে যথাযথ সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE