ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
ভারতে কড়া অভিযান, গ্রেপ্তার ২৭ বাংলাদেশি
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার বন্দরনগরী কোচি থেকে ২৭ জন বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে বসবাসের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে কেরালা পুলিশের অ্যান্টি-টেররিজম স্কোয়াড এবং ভারতের কেন্দ্রীয় সরকারের পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
কেরালার এরনাকুলাম জেলার কোচি শহরে পরিচালিত এই অভিযানে মোট ৫৪ জনকে আটক করা হয়। এরনাকুলাম জেলার পুলিশপ্রধান বৈভব সাক্সেনা শুক্রবার সাংবাদিকদের জানান, “গতকাল যৌথ বাহিনীর অভিযানে কোচি শহর থেকে ৫৪ জনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে জানা যায়, তাদের মধ্যে ২৭ জন বাংলাদেশি নাগরিক।”
বৈভব সাক্সেনা আরও বলেন, “গ্রেফতারকৃতদের মধ্যে অনেকের কাছ থেকে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র এবং জন্ম সনদ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে দুজনের কাছ থেকে বাংলাদেশের পাসপোর্টও পাওয়া গেছে। তবে কেউই ভারতে বৈধ বসবাসের কোনো নথি দেখাতে পারেনি।” এই ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সম্প্রতি ভারতের বিভিন্ন রাজ্য এবং শহরে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযান চলছে। এর অংশ হিসেবে মহারাষ্ট্র রাজ্যের ভারসোভা এলাকা থেকেও শুক্রবার ভোরে দুই বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ।
ভারতে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশিদের বিরুদ্ধে এমন অভিযানের ধারাবাহিকতা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE