ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
এইমাত্র পাওয়া : বিমান বিধ্বস্ত, সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়
আলাস্কার ইয়েলনসন ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের একটি এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার প্রশিক্ষণ চলাকালে এ দুর্ঘটনা ঘটে। এক সিটের বিমানটির পাইলট এটি বিধ্বস্ত হওয়ার আগ মুহূর্তে বেরিয়ে যেতে সমর্থ হন। এতে তিনি প্রাণে বেঁচে যান।
সামাজিক মাধ্যমে বিমান দুর্ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে, খাড়াখাড়িভাবে বিমানটি নিচে নেমে আসছে। ওই সময় পাশেই প্যারাসুটের মাধ্যমে নেমে আসছিলেন পাইলট। বিমানটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে এটিতে আগুন লেগে যায়।
যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ৩৫৪নং ফাইটার উইংয়ের কর্নেল পল টাউনসেন্ড দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, পাইলট যথাসময়ে বের হয়ে যেতে সমর্থ হন।
জানা গেছে, পাইলট বিমানটি অবতরণের চেষ্টার সময় যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। বিমানটি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার পর তিনি দ্রুত বের হয়ে যান।
দুর্ঘটনায় বিমানটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে বিমান ঘাঁটি কর্তৃপক্ষ। এফ-৩৫ যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দামি বিমান। এটি তৈরি করে লকহিড মার্টিন। এই বিমান বিক্রি করে সংস্থাটি বর্তমানে সবচেয়ে বেশি অর্থ আয় করছে। যুদ্ধবিমানটির বিশেষত্ব হলো এটি একটানা ১২ ঘণ্টা আকাশে উড়তে পারে। একবার আকাশে উড়ার পর উত্তর গোলার্ধের যে কোনো জায়গায় যাওয়ার সক্ষমতা আছে এটির।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন আগামী দশকে ২ হাজার ৫০০টি এফ-৩৫ যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করছে। এজন্য ১ দশমিক ৭ ট্রিলিয়ন ডলার খরচ করবে তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE