ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশিদের জন্য সৌদি আরব থেকে আসলো বিশাল সুখবর
বাংলাদেশের মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরকে আঞ্চলিক মেগা বন্দরে রূপান্তর করতে ২০০ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে সৌদি মালিকানাধীন প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে টার্মিনাল। বিশ্বমানের টার্মিনাল সরবরাহকারী হিসেবে সুপরিচিত প্রতিষ্ঠানটি মাতারবাড়ী বন্দর উন্নয়নে অংশীদার হতে আগ্রহী এবং এর পরিচালনায় সহযোগিতার জন্য প্রস্তুত।
রেড সি গেটওয়ে টার্মিনালের নির্বাহী চেয়ারম্যান আমির এ আলীরেজা সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সভায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। আলীরেজা বৈঠকে জানান, পতেঙ্গা টার্মিনাল পরিচালনায় দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিষ্ঠানটি প্রায় ২০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করতে চায়। এর পাশাপাশি, তারা সম্প্রতি চীন থেকে ২ কোটি ৫০ লাখ ডলারের কন্টেইনার হ্যান্ডলিং ক্রেন এবং অন্যান্য যন্ত্রপাতি আমদানি করার জন্য আদেশ দিয়েছে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরও ২ কোটি ৫০ লাখ ডলারের সরঞ্জাম আমদানির পরিকল্পনা রয়েছে।
রেড সি গেটওয়ে টার্মিনাল মাতারবাড়ী বন্দরকে একটি গুরুত্বপূর্ণ শিপিং হাব হিসেবে গড়ে তুলতে আগ্রহী। এই বিনিয়োগ বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ককে শক্তিশালী করার পাশাপাশি আন্তর্জাতিক অর্থনৈতিক প্রবাহে দেশের অবস্থান আরও মজবুত করবে।
বৈঠকে অধ্যাপক মুহাম্মদ ইউনূস রেড সি গেটওয়ে টার্মিনালকে বাংলাদেশে আরও বিনিয়োগ করার জন্য উৎসাহিত করেন এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকারের সহায়তার কথা উল্লেখ করেন।
এ সময় বাংলাদেশের এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।
বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন এবং আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে রেড সি গেটওয়ে টার্মিনালের এই বড় বিনিয়োগ পরিকল্পনা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE