ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
বড় সুখবর : মিজানুর রহমান আজহারির মাহফিলে যেতে চান
জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারির মাহফিলকে ঘিরে লালমনিরহাটে মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে অতিরিক্ত ১৭টি শাটল কোচ চালু করেছে রেল বিভাগ। শনিবার (১৮ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রেল বিভাগের সহকারী সড়ক পরিবহন কর্মকর্তা ফারুকুল ইসলাম।
লালমনিরহাটের সোহরাওয়ার্দী মাঠে আজ শনিবার জোহরের নামাজের পর আলোচনা করবেন জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারি। এই মাহফিলকে ঘিরে শুক্রবার (১৭ জানুয়ারি) রাতেই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে মাহফিলের ময়দান। সকাল থেকে মানুষের এই চাপ আরও বাড়তে শুরু করেছে। তাদের নিরাপত্তায় বিপুলসংখ্যক পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা টহল দিচ্ছেন।
মাহফিল বাস্তবায়ন কমিটির অন্যতম সদস্য মো. রেনায়েল আলম রেল বিভাগের অতিরিক্ত এ ট্রেনের নতুন কোচ সুবিধা চালুর বিষয়টি নিশ্চিত করেছে। এ ছাড়া রংপুর বিভাগের আট জেলা থেকে শত শত বাস লালমনিরহাট আসার খবর পাওয়া গেছে। লালমনিরহাট জেলা মোটর মালিক সমিতির বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, শনিবার জেলায় আজহারির মাহফিলকে কেন্দ্র করে যে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে ট্রাক চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।
‘ইসলামিক সোসাইটি লালমনিরহাট’ নামের সংগঠনের ব্যানারে মাহফিলটির আয়োজন করা হয়েছে। এই মাহফিলে কমপক্ষে ১০ থেকে ১২ লাখ মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করছে আয়োজক কমিটি। মূল প্যান্ডেল ছাড়াও মোট পাঁচটি মাঠ প্রস্তুত রাখা হয়েছে। মাহফিল ঘিরে তৎপর লালমনিরহাটের আইনশৃঙ্খলা বাহিনী। নিরাপত্তা নিশ্চিত করতে আনসার, পুলিশ, র্যাব ও সেনাবাহিনীসহ রয়েছে আয়োজকদের স্বেচ্ছাসেবকের বিশাল কর্মী বাহিনী।
মাহফিলে সভাপতিত্ব করবেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাকিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
মাহফিলের সভাপতি আব্দুল হাকিম বলেন, মাহফিল সফল করতে সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন করা হয়েছে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে মাঠগুলোতে। পুরো শহরে সাউন্ড সিস্টেমের মাধ্যমে বক্তা ও অতিথিদের বক্তব্য শুনতে পারবেন মানুষ।
লালমনিরহাটের পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, মিজানুর রহমান আজহারীর মাহফিলে জননিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে আনসার, পুলিশ র্যাবসহ সেনাবাহিনীর সদস্যরা। আয়োজকদের নিজস্ব স্বেচ্ছাসেবক থাকবে প্রায় পাঁচ হাজার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের