ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
2025 IPL : রিটেইন ক্রিকেটারের নাম প্রকাশের আগে মুস্তাফিজকে গোপন বার্তা পঠালো চেন্নাই
অনেক ধরণের ইমোজি ব্যবহার করে একটি পোস্ট করেছে চেন্নাই সুপার কিংস। হঠাৎ দেখে ভাবতে পারেন, এটি একঝাঁক ইমোজি; কিন্তু না, এখানে একটি ধাঁধা লুকিয়ে আছে। এই ধাঁধার সমাধান করলে জানা যাবে, আইপিএলের এবারের আসরে চেন্নাই সুপার কিংস কাদের ধরে রাখছে। মুস্তাফিজুর রহমান কি আছেন সেই তালিকায়? ধাঁধার সমাধান করে কি ফলাফল পাওয়া যাচ্ছে?
আইপিএলের পরবর্তী আসরের আগে দলগুলোকে ছয়জন ক্রিকেটার ধরে রাখার সুযোগ দেওয়া হয়েছে। তবে একজনকে নিলামে ছেড়ে দিয়ে রাইট টু ম্যাচ নিয়মে আবার দলে নিতে হবে। এর ফলে নিলামের আগে পাঁচজনকে সরাসরি ধরে রাখা যাবে। বৃহস্পতিবারের মধ্যে প্রতিটি দলকে চূড়ান্ত তালিকা জমা দিতে হবে, এবং অধিকাংশ দল ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে কাদের ধরে রাখবে।
চেন্নাই সুপার কিংসের টিম লিস্ট প্রকাশের পর সমর্থকরা বিভিন্ন মন্তব্য করছেন। ধাঁধার মাধ্যমে ইমোজি দিয়ে পাঁচজন ক্রিকেটারের বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। বেশিরভাগ সমর্থক মনে করছেন এখানে রবীন্দ্র জাদেজা, রুতুবাজ, মাথিশা পথিরানা, মহেন্দ্র সিং ধোনি এবং রাচিন রবিন্দ্র নাম আছে।
অনেক সমর্থকই চাচ্ছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে দলটি ধরে রাখুক। কিছু সমর্থক পুরনো স্ক্রিনশট ব্যবহার করে দাবি করছেন, চেন্নাই সুপার কিংস প্রতি মেগা নিলামের আগেই একই ধরনের ইমোজি দিয়ে তাদের রিটেনশন খেলোয়াড়দের প্রকাশ করে। তবে এই তথ্যের সত্যতা যাচাই করা যায়নি। আপাতত, চেন্নাই সুপার কিংসের ভক্তরা এই নিয়ে বেশ মাতামাতিতে মত্ত।
তবে বাংলাদেশের ভক্তরা মনে করছেন এখানে আইপিএল রিটেইনের আগে মুস্তাফিজকে বিশেষ বার্তা দিয়েছে। তবে এই যুক্তির পেছনে সঠিক ব্যাখ্যা পাওয়া যায়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE