ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
২১০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ক্রাথন’
২১০ কিলোমিটার বেগে তাইওয়ান উপকূলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঝড় 'ক্র্যাথন'। এটি ইতিমধ্যেই ক্যাটাগরি-৪ ঝড়ে পরিণত হয়েছে। তাইওয়ানের কর্মকর্তারা সতর্কতা জারি করেছেন। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
তাইওয়ানের আবহাওয়া অফিস জানিয়েছে, টাইফুন ক্রাথন প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় রূপ নিয়ে আগামীকাল বুধবার তাইওয়ান উপকূলে আছড়ে পড়তে পারে।
কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসন (সিডব্লিউএ) জানিয়েছে, ক্রাথন বুধবার বিকেলে প্রধান বন্দর শহর কাওশিউংয়ে আঘাত হানতে পারে। পরে উত্তর-পূর্ব দিকে তাইওয়ানের কেন্দ্র দিয়ে পূর্ব চীন সাগরে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। ট্রপিক্যাল স্টর্ম রিস্ক অনুসারে, এটি কেন্দ্রের কাছে ২১০ কিলোমিটার প্রতি ঘণ্টা (১২৫ মাইল) এর বেশি বেগে বয়ে যেতে পারে।
সিডব্লিউএ এর আবহাওয়াবিদ জিন হুয়াং বলেছেন, ‘টাইফুন ক্রাথনের প্রভাব ক্রমশ বাড়ছে। ১৫০ কিলোমিটারের বেশি বেগে ঝড় বয়ে যেতে পারে। সবাই সতর্ক থাকুন এবং দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি নিন।’
কাওশিউংয়ের মেয়র চেন চি-মাই সাংবাদিকদের বলেছেন, ‘আমরা একটা বিধ্বংসী ঝড় মোকাবিলার প্রস্তুতি নিচ্ছি। এখন পর্যন্ত ১ হাজার ৬৯০ জন মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে।’
তাইওয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, তারা টাইফুন মোকাবিলায় এরই মধ্যে ১ হাজারের বেশি রাবার বোট এবং ১৫ হাজার সেনা তাইওয়ানজুড়ে প্রস্তুত রেখেছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সান লি-ফ্যাং বলেছেন, ‘সব সামরিক হাসপাতাল থেকে জরুরি মেডিকেল টিম গঠন করা হয়েছে এবং তারা যে কোনো সময় সহায়তা করতে প্রস্তুত।’
এ ছাড়া তাইওয়ানের দূরবর্তী দ্বীপ অভিমুখে চলাচল করা নৌযানগুলো বন্ধ রাখা হয়েছে এবং কিছু অভ্যন্তরীণ ফ্লাইটও বাতিল করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল