ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
প্রতিটা মসজিদে গিয়ে একে একে মুসলিমদের মা’রা হবে : নীতেশ রানে
আমি মসজিদে ঢুকে মুসলমানদের হ’ত্যা করব। ভারতের ক্ষমতাসীন বিজেপি বিধায়ক নীতীশ রানে একটি জনসভায় দাঁড়িয়ে এমন জ্বালাময়ী বক্তব্য দিয়েছেন। এ ধরনের সাম্প্রদায়িক বক্তব্যের জন্য তিনি তীব্র সমালোচনার সম্মুখীন হয়েছেন। হিন্দুস্তান টাইমসের খবর।
সোশ্যাল মিডিয়ায় এই ধরনের ভিডিও ভাইরাল হওয়ার পর, আহমেদনগর পুলিশ তার বিরুদ্ধে দুটি মা’মলা দায়ের করে। বাধ্য হয়েই পুলিশ এই ব্যবস্থা নিয়েছে।শুক্রবার আহমেদনগরে রামগিরি মহারাজের সমর্থনে এক সভায় নীতেশ রানে বলেন, ‘রামগিরি মহারাজের বিরুদ্ধে কোনও কথা বললে মসজিদে ঢুকে খুঁজে খুঁজে মুসলিমদের মারব। এটা মাথায় রেখো’।
এদিকে আসাদউদ্দিন ওয়াইসির দল মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (মিম) গোটা ইস্যুতে কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে। দলটির নেতা ইমতিয়াজ জলিল বলেন, ‘রামগিরি মাহারাজের মন্তব্য একটি রাজনৈতিক ষড়যন্ত্রের অঙ্গ। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত’।
দলের মুখপাত্র ওয়ারিশ পাঠান বলেন, ‘আহমেদনগরে বিজেপি বিধায়ক নীতেশ রানে প্রকাশ্যেই হুমকি দিচ্ছেন যে, মসজিদে ঢুকে এক এক করে মুলসিমদের মারবেন। প্রকাশ্য সভায় তিনি মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছেন। বিধানসভা ভোটের আগে বিজেপি মহারাষ্ট্রের সাম্প্রদায়িক ঘৃণা ছড়ানোর চেষ্টা করছে। এফআইআরের ভিত্তিতে রানেকে দ্রুত পুলিশ হেফাজতে নেওয়া উচিত’।
এদিকে বিতর্কের জেরে নীতিশ রানের মন্তব্য ‘দলের নয়’ দাবি করেছে বিজেপি। নীতীশ রানের কড়া সমালোচনা করেছেন দলের মুখপাত্র তুহিন সিনহা।
ভারতীয় পুলিশের এক কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ‘নীতেশ রানের বিরুদ্ধে মুম্বাই থেকে প্রায় ২৬০ কিলোমিটার দূরে শ্রীরামপুর এবং তোপখানা থানায় অপরাধমূলক ভীতি প্রদর্শন, ইচ্ছাকৃতভাবে শান্তি ভঙ্গ করা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করার জন্য দুটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে’।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)