ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
শেখ হাসিনার সাথে ফোনে কথা বলা সেই আ.লীগ নেতা আ’ট’ক, কথা বলার সেই ভিডিও ভাইরাল
বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সভাপতি মো. জাহাঙ্গীর কবিরকে আটক করেছে পুলিশ। পদত্যাগ করে পালিয়ে আসা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলে নৈরাজ্য ছড়ানোর ষড়যন্ত্রের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হতে পারে।
বুধবার (১৪ আগস্ট) সকাল ৬টার দিকে বরগুনা পৌরসভার আমতলার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, ঢাকা থেকে পুলিশের একটি দল বরগুনায় এসে জাহাঙ্গীর কবিরকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। তবে কি কারণে তাকে আটক করা হয়েছে তা জানায়নি পুলিশ। ধারণা করা হচ্ছে, শেখ হাসিনার সঙ্গে মোবাইল ফোনে কথা বলার পর বরগুনায় নৈরাজ্য ছড়ানো ও পাল্টাপাল্টি অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত সোমবার (১২ আগস্ট) রাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সভাপতি মো. জাহাঙ্গীর কবির। পরে তাদের কথোপকথনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
মোবাইলে কাথা বলা ওই ভিডিওর এক পর্যায়ে বলতে শোনা যায়, ‘আপা আপনি ঘাবড়াবেন না। আপনি ঘাবড়ালে আমরা দুর্বল হয়ে যাই। আমরা শক্ত আছি।’
এ সময় শেখ হাসিনা বলেন, আমি ঘাবড়াব কেন। আমি ভয় পাইনি। আপনারা দেখছেন, আমাদের পুলিশ বাহিনীকে মেরে কীভাবে ঝুলিয়ে রেখেছে। আমাদের কর্মীদের মেরেছে। বোরকা পরে মেরেছে। এ দেশটা রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে। আপনারা যেভাবে আছেন থাকেন।
এদিকে বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর কবিরকে আটকের কারণ জানতে এ ব্যাপারে বরগুনা সদর থানা পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমানকে মোবাইল ফোনে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ
- বাংলাদেশ বনাম ভারত লাইভ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল