ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
শপথ নিয়েই সংখ্যালঘুদের জন্য বিশাল সুখবর দিল অন্তবর্তী সরকার
বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে নানা সমালোচনা। সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য একটি হটলাইন চালু করতে যাচ্ছে অন্তবর্তী সরকার। গতকাল শনিবার (১০ আগস্ট) বিকেলে অন্তর্বর্তী সরকারের ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এই তথ্য জানান। তিনি জানান, দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার অভিযোগের পরিপ্রেক্ষিতে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে আগামীকাল (১১ আগস্ট) থেকে একটি হটলাইন কার্যকর হবে।
খালিদ হোসেন বলেন, “যদি কোথাও সংখ্যালঘুদের ওপর হামলা বা সহিংসতার ঘটনা ঘটে, তবে হটলাইনে জানালে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নেবে।” তিনি উল্লেখ করেন, সম্প্রতি ধর্মীয় সংখ্যালঘুদের বাড়ি, উপাসনালয়ে হামলার খবর আসছে, যা সরকারের অস্থিতিশীলতা তৈরির একটি পন্থা এবং ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার চেষ্টা হিসেবে দেখা হচ্ছে। এই পরিস্থিতির সাথে গুজবও যুক্ত হয়েছে।
ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা আরও বলেন, “বর্তমান সরকার দেশের জনগণ, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের জান-মাল এবং ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা বিধানে প্রতিশ্রুতিবদ্ধ। যারা দুর্বৃত্তপনা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
খালিদ হোসেন আরও বলেন, “বাংলাদেশ একটি জাতিগত ও ধর্মীয়ভাবে সম্প্রীতির দেশ। আমাদের এই সম্প্রীতি সর্বদা বজায় রাখতে হবে। অন্যথায় আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমর্যাদা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)