ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
পদত্যাগ করলেন হাসিনার ঘনিষ্ঠ, প্রাণ প্রিয় প্রধান বিচারপতি; নতুন বিচারপতি হলেন যিনি
প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে শনিবার সকাল থেকে বিকেল অবধি রাস্তায় নেমে আসে বিক্ষোভকারীরা। শুরু হয় বিক্ষোভ মিছিল ঢাকাযর হাইকোর্ট ভবনের সামনে। অবশেষে 'প্রিয়' প্রধান বিচারপতির পদত্যাগ করে!
অবশেষে বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করেছেন। তার পদত্যাগ দাবি করে আন্দোলনকারীরা। বাংলাদেশের একাধিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, শনিবার দুপুর আড়াইটায় তিনি পদত্যাগ করেন। আইন, বিচার বিভাগের নবনিযুক্ত উপদেষ্টা আসিফ নজরুল।
নতুন বিচারপতি হলেন সৈয়দ রেফাত আহমেদ। তিনি ২৫তম প্রধান বিচারপতি।
আসলে বাংলাদেশের প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু করেছিল আন্দোলনকারীরা। শনিবার ১১টা ১৫ মিনিটের দিকে ঢাকার হাইকোর্ট ভবনের সামনে অবস্থান নিতে শুরু করেন প্রায় কয়েকশ আন্দোলনকারী। বাংলাদেশি সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ জানায়, কয়েকজন বিক্ষোভকারী জাতীয় পতাকা হাতে নিয়ে ছিলেন। হাইকোর্ট ভবন কমপ্লেক্সে নিরাপত্তার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। তবে বিক্ষোভকারীদের দাবি, তারা শান্তিপূর্ণ অবস্থান নিয়েছিলেন। প্রধান বিচারপতির পদত্যাগের দাবি না মানা পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা।
এদিকে নবগঠিত অন্তর্বর্তী সরকারের অন্যতম ক্রিড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়াও সোশ্যাল মিডিয়ায় এই স্ট্যাটাস পোস্ট করেছেন। উল্লেখ্য, আসিফ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন। তিনি সোশ্যাল মিডিয়ায় বলেন, প্রধান বিচারপতিসহ সাত বিচারপতির পদত্যাগের দাবিতে শনিবার হাইকোর্ট ভবনের সামনে বিক্ষোভ চলছে। তবে এ আন্দোলনের সঙ্গে জেলা আদালতের কোনো সম্পর্ক নেই বলেও জানান সজিব। অন্তর্বর্তী সরকারের অন্যতম উপদেষ্টা সজিব ভূঁইয়াও বার্তা দিয়েছেন যে কোনো আন্দোলনকারীকে নিম্ন আদালতের সামনে যেন না করে।
প্রসঙ্গত, শনিবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের নিয়ে ফুলকোর্ট বৈঠক ডাকা হয়। কিন্তু, শনিবার সকালে হঠাৎ করেই সেই বৈঠক বাতিল করা হয়। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঁইয়া বৈঠক বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এর কোনো কারণ জানাননি তিনি।
তবে শনিবার সকালেই সমাজমাধ্যমে আসিফ জানিয়েছিলেন, তাঁরা এই ফুল কোর্ট সভা বাতিল এবং প্রধান বিচারপতির অবিলম্বে পদত্যাগ দাবি করছেন। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল এ বিষয়ে সরাসরি মন্তব্য না করলেও তিনি জানিয়েছিলেন, গণ আন্দোলন থেকে কারও পদত্যাগের দাবি উঠলে, সেটিকে সম্মান দেওয়া উচিত। বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও সেটি করবেন বলে আশাবাদী আইন উপদেষ্টা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)