ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
এবার পদত্যাগ করলেন প্রধান বিচারপতি
বৈষম্যের বিরুদ্ধে শিক্ষার্থীদের গণ বিক্ষোভের কারণে প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগ করেন ওবায়দুল হাসান। শনিবার (১০ আগস্ট) বিকেলে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন ওবায়দুল হাসান।
এর আগে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে কথা বলে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের বিচারপতিদের দুপুর ১টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছে। বেলা ১১টায় হাইকোর্ট চত্বরে আল্টিমেটাম দেন আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।
এ ছাড়া বেলা ১১টায় প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা হাইকোর্ট প্রাঙ্গণে অবতরণ করেন। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিছিল বের করে হাইকোর্টে জড়ো হয়ে বিক্ষোভ করে। বিক্ষোভে শতাধিক আইনজীবী অংশ নেন। বিক্ষোভ মিছিলটি সুপ্রিম কোর্টের প্রধান ভবন ও আপিল বিভাগের এলাকা প্রদক্ষিণ করে।
সমাবেশে নেতৃত্ব দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, বাংলাদেশ আইনজীবী পরিষদের নেতা অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার সহ আরো অনেকে।
এর আগে, বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ প্রধান বিচারপতিকে ফ্যাসিবাদের বন্ধু আখ্যা দিয়ে তার পদত্যাগ দাবি করেন এবং পূর্ণাঙ্গ আদালতের অধিবেশন বন্ধের আল্টিমেটাম দেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)