ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
শেখ হাসিনাকে নিয়ে তার মেয়ে পুতুলের আবেগঘন পোস্টে তোলপাড় গোটা নেট দুনিয়া
বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতার গণআন্দোলনের মধ্যে গত সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ থেকে পাালিয়ে যান শেখ হাসিনা। দেশ ছাড়ার পর এই সাবেক প্রধানমন্ত্রী এখন ভারতের রাজধানী দিল্লিতে।
পদত্যাগ ও বিদায়ের খবরে শোকাহত শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল। সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট দেওয়ার সময় তিনি বলেছিলেন যে এই কঠিন সময়ে তার মাকে দেখতে এবং আলিঙ্গন করতে না পেরে তার হৃদয় ভেঙে পড়েছে।
সায়মা ওয়াজেদ তার পোস্টে লিখেছেন, ‘আমার দেশ বাংলাদেশ যাকে আমি ভালোবাসি, সেখানে এত প্রাণহানিতে আমার হৃদয় ভেঙ্গে গেছে। হৃদয় আরও ভেঙে যাচ্ছে যে এই কঠিন সময়ে আমার মাকে দেখতে পারছি না এবং আলিঙ্গন করতে পারছি না। আমি আরডি হিসেবে আমার ভূমিকায় প্রতিশ্রুতিবদ্ধ রয়েছি।’
সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল বর্তমানে দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের দরজা বর্তমানে বন্ধ, তাই শেখ হাসিনা এখন অন্য বিকল্প খুঁজছেন বলে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে। তবে এসব খবর মিথ্যা বলে দাবি করেন তার ছেলে সজিব ওয়াজেদ জয়।
জয় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে বলেন, এখন পর্যন্ত শেখ হাসিনা কোথাও ‘আশ্রয়’ চাননি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)