ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
ভারতেও ঘটতে পারে বাংলাদেশের মতো গণঅভ্যুত্থান, বললেন শিবসেনা
কংগ্রেস নেতা সালমান খুরশিদ বলেছেন, সরকার পতনের পর বাংলাদেশে যে ধরনের বিক্ষোভ হয়েছে, ভারতেও তা হতে পারে। ভারতে যখন তোলপাড় চলছে তার মন্তব্য; তখনি শিবসেনা নেতা উদ্ধব ঠাকরেও একই কথা বলেছিলেন।
গত কয়েকদিন ধরে ভারতও ব্যস্ত শেখ হাসিনার পতনের আন্দোলনে। দেশটির নেতারা বলছেন, বাংলাদেশ থেকে শিক্ষা নেওয়া উচিত। কারণ সাধারণ মানুষ যদি ক্ষুব্ধ হয় তাহলে বাংলাদেশে কী অবস্থা দেখা যাবে।
ভারতেও বাংলাদেশের মতো অবস্থা তৈরির আশঙ্কা প্রকাশ করে শিবসেনা নেতা বলেন, “আপনারা কি মনে করেন ভারতেও এমন পরিস্থিতি সৃষ্টি হোক? শুধু একটি বার্তা (দিলাম)… মানুষ হলেন সবার উপরে। কোনো রাজনীতিবিদ যেন তাদের ধৈর্য্য পরীক্ষা না করেন। যদি করেন— তাহলে মানুষের আদালত কী করতে পারে সেটি বাংলাদেশে দেখা গেছে। মানুষের আদালত সবচেয়ে উঁচু। জনতার আদালত বাংলাদেশে রায় দিয়েছে।”
শিবসেনার এই নেতা জানিয়েছেন, বাংলাদেশের বিক্ষোভকারীদের রাজাকার হিসেবে অভিহিত করা হয়েছিল। ঠিক একইভাবে ভারতের আন্দোলনকারী কৃষকদের জঙ্গি হিসেবে অভিহিত করা হয়েছে। আন্দোলনকারীদের কোনো ট্যাগ দেওয়ার পরিণতি যে কী ধরনের ভয়াবহ হতে পারে সেটিও পরিষ্কার হয়েছে বলে জানিয়েছেন তিনি।
শিবসেনার এই নেতা বলেছেন, “যেসব কৃষক বিক্ষোভ করতে রাজধানীতে এসেছিল তাদের জঙ্গি হিসেবে অভিহিত করা হয়েছে। বাংলাদেশের পরিস্থিতি সবার জন্য একটি সতর্কতা। কেউ যেন চিন্তা না করেন তারা সৃষ্টিকর্তার উপরে। আমরা সবাই মানুষ।”
সোমবার জনগণের বিপ্লবকে সামনে রেখে শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে পালাতে বাধ্য হন। বর্তমানে তিনি সেখানে একটি সেফ হাউসে রয়েছেন। শেখ হাসিনা এখন ইউরোপের একটি দেশে রাজনৈতিক আশ্রয়ের চেষ্টা করছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)