ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
১৭৯ কিমি বেগে আঘাত হানবে ঘূর্ণিঝড় বেরিল
পূর্ব আটলান্টিকের মৌসুমের প্রথম হারিকেন বেরিল ক্যারিবিয়ান অঞ্চলের দিকে এগিয়ে যাওয়ার সাথে সাথে শক্তি অর্জন করছে। মার্কিন ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) সোমবার (১ জুলাই) সতর্ক করেছে যে ঝড়টি দ্বীপে শক্তিশালী ল্যান্ডফল করতে পারে।
বার্বাডোস থেকে প্রায় ৬৭৫ কিলোমিটার (৪২০ মাইল) পূর্বে বেরিল আটলান্টিক মহাসাগরে অবস্থিত, জাতীয় হারিকেন সেন্টার জানিয়েছে। সোমবার সকালে এটি উইন্ডওয়ার্ড দ্বীপপুঞ্জে আঘাত হানতে পারে। সেই সময় বেরিল খুব বিপজ্জনক ঝড়ে পরিণত হতে পারে।
ধারণা করা হচ্ছে, ঝড়টি ক্যাটাগরি-৩ বা এরও বড় হারিকেনে রূপ নেবে। ঘণ্টায় এর বাতাসের গতিবেগ থাকবে ১১১ মাইল (১৭৯ কিলোমিটার)।এনএইচসি আরও বলেছে, বার্বাডোস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট এবং গ্রেনাডাইনস এবং গ্রেনাডা, মার্টিনিক, টোবাগো এবং ডোমিনিকাতে ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি করা হয়েছে।
হারিকেন বিশেষজ্ঞ মাইকেল লোরির মতে, ১৯৫৭ সালের অড্রে এবং ১৯৬৬ সালের আলমার পরে আটলান্টিকে চলতি জুনে রেকর্ড বেরিল তৃতীয় ক্যাটাগরির ঘূর্ণিঝড়। এক এক্স পোস্টে লোরি লিখেছেন, জুলাইয়ের প্রথম সপ্তাহের আগে আটলান্টিকে মাত্র পাঁচটি বড় (তৃতীয় ক্যাটাগরি) হারিকেন রেকর্ড করা হয়েছে। গ্রীষ্মমণ্ডলীয় আটলান্টিকে এ পর্যন্ত আঘাত হানা ঘূর্ণিঝড়গুলোর মধ্যে বেরিল হবে ষষ্ঠ ও প্রথম সারির ঘূর্ণিঝড়।
এদিকে ঘূর্ণিঝড়ের সতর্কতা জারির পরই বার্বাডিয়ানের রাজধানী ব্রিজটাউনের সুপার মার্কেট ও মুদি দোকানে ক্রেতাদের উপচেপড়া ভিড় দেখা গেছে। তাদেরকে এসব দোকান থেকে খাবার, পানি ও অন্যান্য প্রয়োজনীয় পণ্য কিনতে দেখা যায়। এছাড়াও ফিলিং স্টেশনগুলোতেও সারি সারি গাড়ি দেখা গেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE