ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
এক জেলায় বজ্রপাতে ১১ জন নিহত
এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গের মালদায়। সেখানে বজ্রপাতে ১১ জনের মৃত্যু হয়। সেখানকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার (১৬ মে) বিকেলে মালদহে আচমকা বৃষ্টি ও বজ্রপাত হয়। পুরাতন মালদহের সাহাপুরে এক সঙ্গে মৃত্যু হল তিনজনের। আম বাগানে আম কুড়ানো ও খামারে কাজ করার সময় বজ্রপাতে এই তিনজনের মৃত্যু হয়। নিহত তিনজন হলেন চন্দন সাহানি (৪০), রাজ মৃদা (১৬) এবং মনোজিৎ মণ্ডল (২১)। জেলাশাসক নিতিন সিংহানিয়া ঘোষণা করেছেন যে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।
অপরদিকে জাগুলের আদিনায় আম বাগানে বজ্রপাতে একাদশ শ্রেণির ছাত্র অসিত সাহার (১৯) মৃত্যু হয়েছে। হরিশচন্দ্রপুরের ১নং ব্লকের কুর্শাডাঙ্গা গ্রামে আমবাগানে আম তুলতে গিয়ে ঝড়ের কবলে পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। তারা হলেন নয়ন রায় (23 বছর বয়সী) এবং প্রিয়াঙ্কা রায় (20 বছর বয়সী)।
মালদহজুড়ে পুরাতন মালদহে তিনজন, হরিশ্চন্দ্রপুরে দুই জন, মানিকচকে দুইজন এবং রতুয়া, গাজোল ও ইংরেজবাজারে অন্তত একজন করে বজ্রপাতে মৃত্যু হয়। এছাড়া, বজ্রপাতে এক গৃহবধূসহ আরও দুইজন আহত হন। তাদের মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে বলে জানিয়েছে সেখানকার জেলা প্রশাসন।
এদের মধ্যে একজন ইংরেজবাজারের বুধিয়ার ফাতেমা বিবি, অন্যজন পুরাতন মালদহের সাহাপুরের বাসিন্দা অষ্টম শ্রেণীর ছাত্র দুল্লু মণ্ডল। সকাল থেকে প্রচন্ড গরমের পর দুপুরে হঠাৎ ঝড়-বৃষ্টি নামে। তখনই ঘটে এসব ঘটনা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)