ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ ; সৌদি আরবে রেকর্ড ২৩ হাজারের বেশি প্রবাসী আটক
সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের দায়ে ২৩ হাজারেরও বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির কর্তৃপক্ষ অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান দেশব্যাপী ক্র্যাকডাউনের অংশ হিসাবে গত সপ্তাহে এই প্রবাসীদের গ্রেপ্তার করেছে। দুই বছরেরও বেশি সময়ে দেশে এক সপ্তাহে প্রবাসীদের গ্রেপ্তারের এটাই সবচেয়ে বড় সংখ্যা। রোববার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।
এতে বলা হয়েছে, দেশজুড়ে অভিযান চালিয়ে গত এক সপ্তাহে ২৩ হাজার ৪০ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলাবাহিনী। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সৌদি আরবের আবাসন, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে। গত ২৯ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত সৌদির বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
বিবৃতি অনুযায়ী, সৌদির আবাসন আইন লঙ্ঘনের দায়ে ১২ হাজার ৯৫১ জন, সীমান্ত সুরক্ষা আইনে ৬ হাজার ৫৯২ জন এবং শ্রম আইনের আওতায় ৩ হাজার ৪৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সৌদি আরবের স্থানীয় একটি দৈনিকের খবরে বলা হয়েছে, ২০২১ সালের জুলাইয়ে পর সৌদি আরবে আইনলঙ্ঘনকারী বিরুদ্ধে সাপ্তাহিক কোনও নিরাপত্তা অভিযানে এটাই সর্বোচ্চসংখ্যক প্রবাসীকে গ্রেপ্তারের রেকর্ড।
ওই সময় এক সপ্তাহের অভিযানে দেশটিতে ১৯ হাজার ৮১২ জন আইনলঙ্ঘনকারীকে গ্রেপ্তার করা হয়েছিল। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বসবাসের অনুমতি, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের দায়ে সৌদি আরবে বর্তমানে ৪ হাজার ৬৯০ জন নারীসহ ৫৯ হাজার ৭২১ জনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। গ্রেপ্তারকৃত প্রবাসীদের মধ্যে ৫২ হাজার ৮১৫ জনকে দেশে ফেরত পাঠানোর আগে ভ্রমণের প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে।
এর পাশাপাশি আরও ১ হাজার ৯৬৩ জনকে সৌদি আরব থেকে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে চূড়ান্ত নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশের ৯ হাজার ১৭৯ জন প্রবাসীকে ইতোমধ্যে সৌদি আরব থেকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে। দেশটির সংবাদমাধ্যম বলছে, একই সময়ে আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন এবং আশ্রয় দেওয়ায় সৌদিতে বসবাসরত ৯ ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে।
মধ্যপ্রাচ্যের এই দেশটিতে অবৈধভাবে প্রবেশে সহায়তার চেষ্টাকারী ব্যক্তির ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে বারবার সতর্ক করে দিয়ে আসছে। প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষের দেশ সৌদি আরব। বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ অভিবাসী শ্রমিক সৌদিতে কর্মরত রয়েছেন। সৌদি আরবের স্থানীয় গণমাধ্যম নিয়মিতভাবে দেশটিতে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নিরবচ্ছিন্ন ধরপাকড় অভিযান ও অবৈধ প্রবাসীদের আটকের খবর প্রকাশ করছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)